Gobardanga teachers dayEducation Health 

শিক্ষক দিবসে রক্তদান করলেন শিক্ষক-শিক্ষিকারা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, গোবরডাঙ্গা: নিজেদের প্রাপ্য সম্মান আদায় করার জন্য গড়ে উঠেছিল প্রাইমারি শিক্ষকদের একটি অরাজনৈতিক মঞ্চ। আজ উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় তাঁরা পালন করলেন শিক্ষক দিবসের অনুষ্ঠান। জানা গিয়েছে, এই উপলক্ষ্যে গোবরডাঙ্গা খাঁটুরা উৎসব লজে শিক্ষক সংবর্ধনা ও রক্তদান শিবিরের আয়োজন করেন সংগঠকেরা।

আয়োজক সূত্রে খবর, এদিনের শিবিরের প্রায় ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি এলাকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপনও করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখার্জী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, স্থানীয় গোবরডাঙ্গা খাঁটুরা হাই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বিশ্বনাথ মন্ডল, সংগঠনের অন্যতম উদ্যোক্তা সুজিত দাস প্রমুখরা।

Related posts

Leave a Comment