Technology and Develop-1Others 

তথ্য-প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় সহযোগিতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গবেষণায় সহযোগিতা বাড়াতে উদ্যোগী রাশিয়া। সূত্রের খবর, পশ্চিমের আর্থিক নিষেধাজ্ঞায় রীতিমতো কোণঠাসা মস্কো। এই অবস্থার মধ্যে ভারতের সঙ্গে ওষুধ শিল্প, তথ্য-প্রযুক্তি-সহ মহাকাশ গবেষণায় সহযোগিতা আরও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কূটনৈতিক মহলের একাংশের অভিমত, রাশিয়া-ইউক্রেন আক্রমণ করার পর কৌশলগত পরিস্থিতিতে চিন এই ক্ষেত্রগুলিতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা আপাতত বন্ধ করে রেখেছে।

উল্লেখ করা যায়, রাশিয়ার প্রাচীন প্রতিষ্ঠান রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, চিনা সহযোগী বিজ্ঞানীরা আপাতত নীরব হয়ে রয়েছেন। ভারতীয় বিজ্ঞান সংস্থা এবং সরকার পশ্চিমের দেশ বা চিনের তুলনায় অনেক বেশি ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছে। সূত্রের আরও খবর, রাশিয়ার কূটনীতিকদের বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে ভারতের সঙ্গে নতুন সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে মস্কো।

Related posts

Leave a Comment