tejas and air forceOthers World 

বায়ুসেনায় তেজস শক্তি বাড়াবে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বায়ুসেনায় তেজস। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার জন্য ৮৩টি তেজস যুদ্ধবিমান কেনার ব্যাপারে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিরক্ষা বিষয়ক কমিটি। এ বিষয়ে আরও জানা যায়, এগুলির মূল্য প্রায় ৪৮ হাজার কোটি টাকা। সূত্রের আরও খবর, ভারতের নিজস্ব প্রযুক্তিতে এই যুদ্ধবিমান তৈরি করেছে হ্যাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, তেজস নিয়ে সরকারের সিদ্ধান্ত বায়ুসেনার শক্তি বাড়াবে। ভারতে নিজস্ব প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির শিল্পকে আরও চাঙ্গা করবে। যা আত্মনির্ভর ভারত তৈরির আন্দোলনকে শক্তিশালী করবে। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দাবি করেছেন, আগামীদিনে তেজস হয়ে উঠবে বায়ুসেনার মূল চালিকাশক্তি।

Related posts

Leave a Comment