মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম সংগ্রহ করবে পর্ষদ

madhyamik and form

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাধ্যমিকের ফর্ম। সূত্রের খবর, বিভিন্ন ক্যাম্প অফিসের মাধ্যমে ১৯ ও ২০ জানুয়ারি স্কুলগুলির থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম সংগ্রহ করবে মধ্যশিক্ষা পর্ষদ। এই সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশিকা জারি করে পর্ষদ। সূত্রের আরও খবর, নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে কম্পার্টমেন্টাল পাওয়া পরীক্ষার্থীদের ফর্ম এক সঙ্গে সংগ্রহ করা হবে। উল্লেখ করা যায়, ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার এই ফর্ম পূরণ ডিসেম্বরে শুরু হয়। জানা গিয়েছে, রাজ্যে ৪৭টি ক্যাম্প অফিসের মাধ্যমে ফর্মগুলি সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়া শেষ হলে পরীক্ষার্থীর সংখ্যা ও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা জানা যাবে। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১ জুন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *