বেতনের দাবিতে টেলিফোন ভবনে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: দেড় বছর ধরে বেতন পাচ্ছেন না বিএসএনএলের অস্থায়ী কর্মীরা। সোমবার বেতনের দাবিতে টেলিফোন ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা। এদিন রাজ্য সভার সাংসদ দোলা সেন জানিয়েছেন, এই দুঃসময়ে তাঁদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে, দেড় বছর ধরে বেতন পাচ্ছেন না কর্মীরা। একাধিক বার অস্থায়ী কর্মীরা প্রতিবাদ জানালেও কোনও লাভ হয় নি। এবিষয়ে আরও জানা যায়, ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী কর্মীরা টেলিফোন ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করবেন।

