কোচ বব ব্রিটের জীবনাবসান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টেনিস তারকা বরিস বেকারের কোচ বব ব্রিটের (৬৭) জীবনাবসান। সূত্রের খবর, ১৯৮৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি কাজ করেছেন বেকারের সঙ্গে। মূলত তাঁর সময়েই জার্মান তারকা জয়ী হয়েছিলেন উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেন খেতাব। উল্লেখ করা যায়, পরবর্তী সময়ে ব্রিট কোচিং করিয়েছেন গোরান ইভানিসেভিচ, ম্যাটস ভিল্যান্ডার ও মারিন চিলিচের মতো তারকাদের।

