ভারতীয় অর্থনীতি সঙ্কোচনের পূর্বাভাস বিশ্ব ব্যাঙ্কের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সঙ্কোচনের পূর্বাভাস। সূত্রের খবর, করোনা আবহে ব্যক্তিগত খরচ ও বেসরকারি লগ্নি কমায় ২০২০-২১ অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৯.৬ শতাংশ সঙ্কুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। ওই রিপোর্টে বলা হয়েছে, নিচু ভিতের উপর দাঁড়িয়ে চলতি ক্যালেন্ডার বর্ষে বৃদ্ধির হার হতে পারে ৫.৪ শতাংশ। উল্লেখ করা যায়, বিশ্ব অর্থনীতির ৪ শতাংশ বৃদ্ধি হলেও তার বহর করোনার আবহে আগের তুলনায় ৫ শতাংশ নিচে থাকবে।

