Breaking News Others 

স্বাধীনতা দিবসের দিন বিশেষ স্ট্যাম্প প্রকাশ ডাক বিভাগের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বাংলার কোভিড যোদ্ধাদের সম্মানে স্বাধীনতা দিবসের দিন বিশেষ স্ট্যাম্প প্রকাশ করতে চলেছে ডাকবিভাগ। স্বাধীনতা দিবসের দিন ঐতিহাসিক জিপিও’র রোটান্ডায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে খবর।ওই অনুষ্ঠান থেকেই বাংলার কোভিড যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এই স্ট্যাম্প প্রকাশ করা হবে বলে জানা যায়। প্রসঙ্গত,এর আগে স্প্যানিশ ফ্লু নিয়ে স্ট্যাম্প প্রকাশ করে ডাকবিভাগ। এবার করোনা অতিমারীর সময়ে তাকে মনে রেখে স্ট্যাম্প, স্পেশাল কভার এবং ক্যানসেলেশন স্ট্যাম্প প্রকাশ করা হচ্ছে।

ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল মারভিন আলেকজান্ডার জানান, বাংলার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, পুরকর্মী, ডাককর্মী-সহ করোনার বিরুদ্ধে লড়াই করা সমস্ত ফ্রন্টলাইন যোদ্ধাদের সম্মানে এই স্মারক উদ্বোধন হচ্ছে। ১৯২০ সালে স্প্যানিশ ফ্লু নিয়ে স্ট্যাম্প প্রকাশ করা হয়েছিল। ১০০ বছর পরে আবার এক মহামারী নিয়ে প্রকাশ করা হচ্ছে ডাকটিকিট। এই ডাকটিকিটের ওপরে থাকছে পিপিই পড়া ডাক্তারের ছবি, মাইকিং করা পুলিশের ছবি ও পার্সেল গ্রাহকের হাতে তুলে দেওয়া ডাক কর্মীর ছবি।

সূত্রের খবর,আপাতত ১০০০ কপি এই স্ট্যাম্প ছাপানো হয়েছে। দাম মাত্র ২০ টাকা।এক্ষেত্রে অনলাইনে ক্রয় করার ব্যবস্থা করছে ডাক বিভাগ। স্বাধীনতা দিবসে ডাক বিভাগের এই সম্মানে সন্তোষ প্রকাশ করেছেন বাংলার কোভিড যোদ্ধারা। উল্লেখ্য, প্রতি বছর স্বাধীনতা দিবসে নয়া স্ট্যাম্প প্রকাশ করে থাকে ভারতীয় ডাক বিভাগ।

Related posts

Leave a Comment