nabannaBreaking News Others 

দশটি পরিষেবাকে গুরুত্ব দিয়ে শুরু হচ্ছে ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্প

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার রাজ্যের উদ্যোগে শুরু হচ্ছে ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্প। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাচ্ছে রাজ্যের এই উদ্যোগ। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি ব্লকেগুলিতে অনুষ্ঠিত হবে এই প্রকল্পের কাজ। যেগুলির পরিষেবা দিতে জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে সরকার।

সূত্রের খবর, প্রকল্পটির মাধ্যমে মোট ১০টি পরিষেবাকে প্রাধান্য দেওয়া হবে। সেগুলি হল, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র প্রদান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রুপশ্রী, ঐক্যশ্রী, জয় জোহর, তফশিলি বন্ধু এবং একশো দিনের কাজ। মোট ৪ ভাগে হবে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে বলে জানা যায়। সূত্রের আরও খবর, এবার এই সব প্রকল্পগুলি সম্পর্কে জনগণের মতামত জানতে গ্রামীণ ও পুরসভা এলাকায় শিবির করবে সরকারি আধিকারিকরা।

পাশাপাশি জেলায় জেলায় এই প্রকল্পের প্রধান দায়িত্বে রাখা হয়েছে সংশ্লিষ্ট জেলাশাসকদের। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার বাঁকুড়ার খাতড়ার প্রশাসনিক সভা থেকে এই প্রকল্পের ঘোষণা করেন । প্রশাসনিক সূত্রে আরও জানা যায়, আগামী ১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি মধ্যে এই কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ভাগের মেয়াদ ১ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় ভাগের মেয়াদ সম্পূর্ণ করা হবে ১৫ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে। তৃতীয় ভাগের কাজ আগামী ২ জানুয়ারি থেকে ১২ জানুয়ারির মধ্যে এবং চতুর্থ ভাগের ১৮ থেকে ২৮ জানুয়ারি মধ্যে শেষ করা হবে।

এই সুযোগ মিলবে গ্রামীণ এলাকাতেও। ক্যাম্প বসবে স্কুল, কলেজ, কমিউনিটি হল, গ্রাম পঞ্চায়েত অফিসগুলিতে। সেই ক্যাম্পে গিয়ে এলাকাবাসীরা তাঁদের অভাব-অভিযোগ জানাতেও পারবেন। আর অভিযোগের ভিত্তিতে সেই কাজ দ্রুত সম্পন্ন করবেন প্রশাসনিক আধিকারিকরা।

Related posts

Leave a Comment