METRO PLATFROMOthers Travel 

কাল দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রোর ট্রায়াল রান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামিকাল দক্ষিণেশ্বর পর্যন্ত চালু হচ্ছে প্রথম মেট্রো। এ বিষয়ে জানা গিয়েছে, রাজ্যে বিধানসভা নির্বাচনের পূর্বেই চালু করে দেওয়া হবে এই নয়া মেট্রো। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, আগামিকাল থেকেই শুরু হয়ে যাবে এর ট্রায়াল রান। দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে বলে মনে করা হচ্ছে। মেট্রো সূত্রের খবর, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এই যাত্রী পরিষেবা শুরু হতে মার্চ মাস অতিক্রম করে যাবে বলে মনে করা হচ্ছে। কল্পতরু উৎসবেও দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো সফর করা যাবে না, এমনটাই খবর। পয়লা বৈশাখে নয়া মেট্রো পথের সূচনা হবে এমনটাই প্রত্যাশা বাঙালির। সূত্রের আরও খবর, কাল সকাল সাড়ে ১০টায় প্রথম মেট্রো যাত্রা শুরু করবে বলে জানা গিয়েছে।

এবিষয়ে আরও জানা যায়, পরীক্ষামূলক ভাবে এই মেট্রোর যাত্রী হতে পারেন মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী সহ কয়েকজন আধিকারিকরা। মেট্রো সূত্রে আরও জানা গিয়েছে, মেধা রেক নম্বর ৪১২ প্রথম যাবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। আপ লাইন দিয়ে পৌঁছাবে ট্রেন। এরপর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌছবে ট্রেন। পরবর্তীতে তা পিছিয়ে আসবে বরানগর মেট্রো স্টেশনের দিকে। ওয়াই সাইডিং থেকে লাইন বদল করে মেট্রো পৌঁছাবে দক্ষিণেশ্বর। এরপর ডাউন লাইন ধরে মেট্রো পৌঁছাবে নোয়াপাড়ার দিকে। এমনিভাবেই বেশ কয়েকবার মেট্রোর ট্রায়াল রান চলবে। এইভাবেই পরীক্ষা চলবে রেক, সিগন্যাল ও ব্রেক সিস্টেমের। বার বার পরীক্ষার মাধ্যমে ত্রুটি শোধরানো হবে। শেষ পর্যন্ত চূড়ান্ত ছাড়পত্র পেলে মেট্রো পরিষেবা শুরু হবে।

Related posts

Leave a Comment