ভারতে চিতাবাঘের সংখ্যা বেড়েছে

Leopard

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারতে চিতাবাঘের সংখ্যা অনেক বেড়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর এই রিপোর্ট প্রকাশ করেছেন। এক্ষেত্রে ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতে চিতাবাঘের সংখ্যা ৬০ শতাংশ বেড়ে ১২ হাজার ৮৫২ সংখ্যায় এসে পৌঁছেছে। উল্লেখ করা যায়, ২০১৪ সালে চিতাবাঘের সংখ্যা গণনা করা হয়েছিল। এ বিষয়ে আরও জানা যায়, মধ্যপ্রদেশে দেশের মধ্যে চিতাবাঘের সংখ্যা সবচেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *