meking biswakarmaOthers 

বিশ্বকর্মা প্রতিমার বায়না না থাকাতে জেরবার মৃৎশিল্পীরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রতিমা শিল্পীদের হাতে কাজ নেই। হাতে বায়নাও নেই। বিশ্বকর্মা প্রতিমার বায়না না থাকাতে জেরবার পরিস্থিতিতে প্রতিমা শিল্পীরা। স্থানীয় সূত্রের খবর, জীবিকা বাঁচাতেই উদ্বেগে নদিয়ার কৃষ্ণনগরের প্রতিমা শিল্পীরা ৷ কয়েকদিন পরেই বিশ্বকর্মা পুজোর আয়োজন হবে। আর এই পুজোকে কেন্দ্র করে প্রতিবছর ছোট- বড় প্রতিমা শিল্পীরা আর্থিকভাবে উপকৃত হয়ে থাকেন। তবে এ বছর বায়না শুন্য মৃৎশিল্পীরা বুঝে উঠতে পারছেন না কী করবেন। অন্যদিকে বিশ্বকর্মার মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছেন নদিয়ার কৃষ্ণনগর আনন্দময়ীতলার শিল্পীরা। সূত্রের আরও খবর,প্রতিবছর যে ধরণের ব্যস্ততা চোখে পড়ে এ বছর তার ছিটেফোঁটাও নেই। এখন তাঁদের জীবন-জীবিকা প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে।

Related posts

Leave a Comment