modiHealth 

করোনা মোকাবিলায় দেশের ভাবনাও চান প্রধানমন্ত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশবাসীর পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী।লকডাউন পর্ব চলাকালীন প্রধানমন্ত্রী তাঁর বার মন কি বাত অনুষ্ঠানে নানা বিষয়ের পাশাপাশি কোভিড-১৯ নিয়েও ভারতবাসীর উদ্দেশে পরামর্শ দিলেন।পাশাপাশি করোনা ভাইরাস রুখতে চিকিৎসক,স্বাস্থ্যকর্মী ও জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গুরুত্ব সম্পর্কে বুঝিয়েছিলেন তিনি।আবার মাস্ক পড়ার পরামর্শও দিলেন । এবার এই অনুষ্ঠানে করোনা মোকাবিলায় দেশের মানুষের ভাবনার কথাও জানতে চাইলেন তিনি।দেশবাসীর উদ্দেশে তিনি আরও দুটি টুইট করেছেন।এক্ষেত্রে তাঁর বক্তব্য , ২৮ তারিখের মন কি বাতের অনুষ্ঠানের আগে আমি চাই আপনাদের ভাবনাগুলি সামনে আসুক।তাহলে আমার পক্ষে আপনাদের বক্তব্যগুলি জানা সম্ভব হবে।

Related posts

Leave a Comment