ভারতীয় অর্থনীতি স্বাভাবিক হওয়ার বার্তা দিচ্ছে আরবিআই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারতীয় অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফেরার ইঙ্গিত।সূত্রের খবর, আরবিআই গভর্নর এই বার্তা দিয়েছেন। দীর্ঘ লকডাউনের পর দেশে পরিস্থিতি ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে। লকডাউন আবহ ক্রমশ শিথিলও হচ্ছে।এই পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতি আবারও স্বাভাবিক হওয়ার পথে চলেছে।এ প্রসঙ্গে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন বৃদ্ধি এবং আর্থিক স্থায়িত্বের উপর। আবার আর্থিক ব্যবস্থা সুরক্ষিত করতে নেওয়া হচ্ছে বেশ কয়েকটি পদক্ষেপ।প্রসঙ্গত,রিজার্ভ ব্যাংকের গভর্নর এই মন্তব্য করার কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই ইঙ্গিত দিয়েছিলেন। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও পাওয়া যায় তাঁর বক্তব্যে।ভারতের অর্থনীতির কাঠামোগত সংস্কার ও করোনা সংক্রমণে দেশের দরিদ্র মানুষদের জন্য ত্রাণ প্যাকেজের ব্যবস্থা করা হয়। শক্তিকান্ত দাস জানান কোভিড-১৯এর ফলে ব্যাংকের অনুৎপাদক সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং মূলধনও মুছে যাচ্ছে। পাশাপাশি তাঁর আরও বক্তব্য, মধ্য মেয়াদের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের নজরদারির এই সংকটকালে কতটা কার্যকরী হচ্ছে তারও মূল্যায়ন করা হবে।

