Pat CumminsSports 

বিরাট না থাকলেও বাকি টেস্টে প্রভাব পড়বে না: প্যাট কামিন্স

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রথম টেস্টের পরে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন বিরাট কোহলি। এরপরেও বাকি থাকবে তিনটি টেস্ট। অস্ট্রেলিয়ান দলের অন্যতম সেরা পেসার প্যাট কামিন্স জানিয়েছেন, বিরাট না থাকায় বাকি টেস্টে ম্যাচগুলিতে কোনও প্রভাব পড়বে না।
তিঁনি আরও জানিয়েছেন, ভারতীয় টিমের ব্যাটিং লাইন আপ এতটাই শক্তিশালী যে, একজন চলে গেলে সেই জায়গায় নিজেকে প্রমাণ করার জন্য ব্যাটসম্যান তৈরি হয়ে থাকে। নেতা বিরাটকে হয়তো ভারত মিস করবে। তবে ব্যাটিংয়ে খুব প্রভাব পড়বে না।
উল্লেখ্য, দু’বছর আগে টেস্ট সিরিজ জিতে অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেছিল বিরাট কোহলির ভারত। সেই প্রসঙ্গ টেনে এনে কামিন্স আরও জানিয়েছেন, আমরা ছোট থেকে দেশের মাটিতে আমাদের টিমকে টেস্ট সিরিজ জিততে দেখতে অভ্যস্ত। দু’বছর আগে সেই ধারণায় ধাক্কা লেগেছিল। ভারত সে বার সত্যিই ভালো খেলেছিল। তবে এ বারের সিরিজ আরও উত্তেজক হবে।
অন্যদিকে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় জোরকদমে প্র্যাক্টিস করছে।

Related posts

Leave a Comment