South-East Railway-2Others 

দক্ষিণ-পূর্ব রেলে একাধিক রুটে ট্রেন বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ট্রেন সংখ্যা বাড়িয়েছে দক্ষিণ-পূর্ব রেল। আজ থেকে তা কার্যকর হল। যাত্রী সংখ্যা বাড়তেই ব্যস্ত সময়ে লোকাল ট্রেনের সংখ্যা বাড়াল ওই রেল। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, এ পর্যন্ত প্রতিদিন ৮১টি ট্রেন চললেও এবার সেই সংখ্যা বাড়িয়ে ৯৫ করা হল। হাওড়া থেকে খড়গপুর, পাশকুঁড়া, মেদিনীপুর ও মেচেদা-সহ একাধিক রুটে ওই সব ট্রেন বাড়ানো হয়েছে। পাশাপাশি ফিরতি পথেও ট্রেনের সংখ্যা বাড়ানো হল। এক্ষেত্রে ওই রেল সূত্রে আরও জানানো হয়েছে, কালীপুজো ও ভাইফোঁটা মিটে যাওয়ায় যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে। করোনা আবহে যাত্রী সংখ্যা বৃদ্ধি হলে দূরত্ব-বিধি মানার জন্য ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে।

Related posts

Leave a Comment