মাধ্যমিক পরীক্ষার ফল বেরোল, মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার বেশি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবারের মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের থেকে ছেলেদের পাশের হার তুলনামূলক বেশি। পর্ষদের প্রকাশিত তালিকা অনুযায়ী জানা যায়, ছেলেদের পাশের হার ৮৯.৮৭ শতাংশ। অন্যদিকে, মেয়েদের পাশের হার ৮৩.৪৮ শতাংশ। উল্লেখ্য, এবছর, ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১২.৭২ শতাংশ বেশি ছিল। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি।
জানা যায়, রাজ্যের ৪৯টি কেন্দ্র থেকে মার্কশিট বিলি করা হবে। ২২ জুলাই সকাল ১০টা থেকে স্কুলগুলিতে তা বিলি করা হবে বলে খবর। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ,করোনা আবহে এবছর ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল।
পর্ষদ সূত্রে খবর, সকাল ১০টার সময় প্রকাশিত হয় ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। করোনা পরিস্থিতির কারণে আজ মার্কশিট বা সার্টিফিকেট হাতে পাবেন না পরীক্ষার্থীরা। পর্ষদ সূত্রে আরও জানানো হয়েছে, আগামী ২২ এবং ২৩ জুলাই মাধ্যমিকের মার্কশিট প্রদান করা হবে সংশ্লিষ্ট স্কুল থেকেই। এই মারণ ভাইরাসের কথা মাথায় রেখে পরীক্ষার্থীরা যাতে মার্কশিট নিতে স্কুলে না আসে সেবিষয়েও অনুরোধ করেছে পর্ষদ। তবে, নথি দেখিয়ে স্কুল থেকে তা সংগ্রহ করতে পারবেন অভিভাবকরা।
মাধ্যমিকের রেজাল্ট জানতে ক্লিক করুন: এখানে

