PGCILOthers 

৬৯ অ্যাপ্রেন্টিস নিচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য বিভিন্ন ট্রেডে ৬৯ জনকে নিচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশনের ইস্টার্ন রিজিয়ন ট্রান্সমিশন সিস্টেম-ওয়ানে (বিহার ও ঝাড়খণ্ড রাজ্য)।

অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে গ্র্যাজুয়েট (ইলেক্ট্রিক্যাল) (আসন ১৬), গ্র্যাজুয়েট (সিভিল) (আসন ১২), গ্র্যাজুয়েট (ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন্স) (আসন ৬), এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্স) (আসন ৫), ডিপ্লোমা (ইলেক্ট্রিক্যাল) (আসন ১৪), ডিপ্লোমা (সিভিল) (আসন ৭), অ্যাসিস্ট্যান্ট (এইচ আর) (আসন ৫) এবং আইটিআই-ইলেক্ট্রিক্যাল (আসন ৪) ট্রেডে।

ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে – গ্র্যাজুয়েট (ইলেক্ট্রিক্যাল), গ্র্যাজুয়েট (সিভিল), গ্র্যাজুয়েট (ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন্স), এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্স) ট্রেডের ক্ষেত্রে ১৫,০০০ টাকা। ডিপ্লোমা (ইলেক্ট্রিক্যাল), ডিপ্লোমা (সিভিল), অ্যাসিস্ট্যান্ট (এইচ আর) ট্রেডের ক্ষেত্রে মাসে ১২,০০০ টাকা। আর আইটিআই-ইলেক্ট্রিক্যাল ট্রেডের ক্ষেত্রে মাসে ১১,০০০ টাকা। সঙ্গে কর্পোরেশন থাকার জায়গা না দিতে পারলে ২,৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতা।

আইটিআই ছাড়া বাকি সব ট্রেডের ক্ষেত্রে যাঁরা ১০-০৮-২০২০ তারিখের হিসেবে গত ২ বছরের মধ্যে ফাইনাল পরীক্ষায় পাশ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। আবেদন করবেন http://www.powergridindia.com ওয়েবসাইটের মাধ্যমে, ১০ অগস্টের মধ্যে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment