ভারতেই তৈরি হবে এবার সেট টপ বক্স
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এই প্রথম ডিশ টিভি সেট টপ বক্স তৈরি করবে ভারতে । জানা গিয়েছে, চিন থেকে সেট টপ বক্স আনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ডিশ টিভি । সূত্রের খবর, কারখানা থেকে ‘মেড ইন ইন্ডিয়া’ সেট টপ বক্স সরবরাহের বিষয়টি ভাবা হয়েছে । সূত্রের আরও খবর, এই ডিটিএইচ কোম্পানি সামনের বছরের মধ্যে ভারতে প্রায় পঞ্চাশ শতাংশ সেট টপ বক্স নিয়ে আসবে বলে জানিয়েছে ।

