tantLifestyle Others 

রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে তাঁতশিল্পীরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নববর্ষের আগমন। লকডাউনের জেরে তাঁতিদের মাথায় হাত। অন্য বছর এই সময় তাঁতিদের কাপড়ের চাহিদা থাকে বিস্তর। এবার বিপর্যস্ত পরিস্থিতিতে তাঁতিদের সংকট বেড়েছে। সমস্ত শাড়ীর অর্ডার বাতিল হওয়ায় তাঁতের ঠকঠক আওয়াজও বন্ধ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলার তাঁত শিল্পের জগৎজোড়া খ্যাতি রয়েছে।বিশেষ করে নববর্ষের সময় এই শিল্পের ব্যাপক চাহিদা থাকে।বাজারের সাথে পাল্লা দিয়ে দক্ষ শিল্পীরা কাজ করে থাকেন। দেশব্যাপী লকডাউন থাকায় এই শিল্প আজ বিপন্ন। রোজকার খোরাকি জোগাড় করতেই নাকাল হচ্ছেন তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তাঁত ব্যবসায়ীদের বাজার তলানিতে।বিশেষ করে বাংলায় নবদ্বীপ,শান্তিপুর ,ফুলিয়া,বেগমপুর ,ধনেখালি সহ রাজ্যের অন্যান্য জায়গাতেও এই শিল্পের প্রসার থাকে।এখন সব মিলিয়ে জেরবার পরিস্থিতি তাঁত শিল্পে।

Related posts

Leave a Comment