জাহাজডুবির পর জলপথে পুলিশের জোর নজরদারি

water police

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জাহাজডুবির পর জলপথে পুলিশের জোরদার নজরদারি। চলছে চেকিংও। সূত্রের খবর, সাগরের কচুবেড়িয়া এলসিটি ঘাট সংলগ্ন বিদ্যুতের টাওয়ারে ধাক্কা লেগে জাহাজডুবির ঘটনায় জলপথে কড়া নজরদারি পুলিশের। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, সন্ধ্যার আগে ছাই ভর্তি একটি বাংলাদেশগামী জাহাজ বিদ্যুতের টাওয়ারে ধাক্কা মারলে তা ফুটো হয়ে যায়। পরে তা ডুবেও যায়। সব মিলিয়ে জাহাজ থেকে ১০ জন নাবিককে পুলিশের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অতিরিক্ত জেলা পুলিশ, মহকুমা পুলিশ ও স্থানীয় সাগর থানার নেতৃত্বে একটি টিম মুড়িগঙ্গা দিয়ে যাওয়া বাংলাদেশের পণ্যবাহী ৫টি জাহাজে চেকিং শুরু করে । এর মধ্যে দুটি ছাই নিয়ে বাংলাদেশ যাচ্ছিল। বাকি ৩টি বাংলাদেশ থেকে বজবজের দিকে যাচ্ছিল। জাহাজগুলি দাঁড় করিয়ে প্রয়োজনীয় নথিপত্র দেখা হয়। রুটম্যাপও চাওয়া হয়। এক্ষেত্রে বলা হয়েছে, প্রতিদিন যে চ্যানেল দিয়ে যাওয়ার কথা, তা পরিবর্তন করে যাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *