লকডাউন বাড়ার সম্ভাবনা ৩০ এপ্রিল পর্যন্ত

mukhyamontri

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউন বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেল।বাড়ার সম্ভাবনা ৩০ এপ্রিল পর্যন্ত। আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি এ কথা জানান। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। রাজ্যে আরও ৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। রাজ্যে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯৫। ১৬টি পরিবারেই ৭৫জন আক্রান্ত।বাংলা সমস্যায় পড়লে সীমান্তবর্তী রাজ্যও বিপদে পড়বে।তাই বলেছি, আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করার কথা।কোনও জমায়েত নিষিদ্ধ।তিনটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। পণ্যবাহী ছাড়া দূরপাল্লার ট্রেন না চালানোর কথাও উল্লেখ করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *