charidaLifestyle Others 

দুর্গাপুজোয় বায়নার অভাবে উদ্বিগ্ন পুরুলিয়ার চড়িদা গ্রাম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুজোয় বরাত নেই। পুরুলিয়ার চড়িদা গ্রামের মানুষেরাও অসহায়। মুখোশের গ্রাম হিসেবে চিহ্নিত চড়িদা গ্রাম। স্থানীয় সূত্রের খবর, বাঘমুণ্ডি থেকে প্রায় ৩ কিলোমিটারের পথ চড়িদা গ্রাম। অযোধ্যা পাহাড়ের এই কোলে প্রায় ১০০ জনের বসবাস। সেখানে দেওয়াল জুড়ে রয়েছে ছৌয়ের মুখোশ। মুখোশের এই গ্রাম উৎসবের সময়ে দমবন্ধ করা পরিস্থিতি হয়। তবে অপেক্ষায় রয়েছেন সেখানকার মানুষ।

কবে আবার ভাগ্য ফিরবে, তা নিয়েই চলছে জল্পনা। গ্রামে খদ্দের কবে আসবে তা নিয়েই প্রতীক্ষা। পুজো-পার্বণ ও মেলায় ডাক পেলেই ঘরে অর্থ আসবে। স্থানীয় সূত্রের আরও খবর, বংশ পরম্পরায় মুখোশ বানিয়ে চলেন চড়িদার শিল্পীরা। ছৌ-নাচের মুখোশ তৈরি করা সহ কারও কারও ছৌ-নাচের দলও রয়েছে। এবার পরিস্থিতি ভিন্ন। বরাত নেই, আর্থিক সমস্যায় জের বার সেখানকার মানুষ।

Related posts

Leave a Comment