HoroscopeLifestyle 

আজকের রাশিফল

শুক্রবার ০৫ চৈত্র ১৪২৭; ই: ১৯ মার্চ ২০২১

♈/মেষ (Aries): আজ কোনও প্রকার বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। ব্যক্তিগতভাবে কোনও গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা পুরো পরিবারের জন্য খুশি বয়ে আনবে। প্রেমের ক্ষেত্রে পারিবারিক অবস্থাগত কারণে আজ ক্রুদ্ধ থাকার আশঙ্কা। নিজের কাজে অগ্রাধিকারের সঙ্গে মনোনিবেশ করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৬

♉/বৃষ (Taurus): অর্থিক প্রয়োজন হতে পারে, তাই পরিকল্পনা মাফিক যতটা সম্ভব সঞ্চয় শুরু করা প্রয়োজন। বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর ফলে একাকীত্ত্বের দশা থেকে মুক্ত হওয়া যাবে, কিন্তু সাবধানে গাড়ি চালানো প্রয়োজন। শুভ সংখ্যা: ৫

♊/মিথুন (Gemini): আজ স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই। চারপাশে থাকা মানুষজন মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে। স্ত্রীর সাথে আর্থিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। এমন প্রকল্প বাছা প্রয়োজন যাতে পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনতে পারে। অযথা প্রেমের উদ্দীপনা এড়িয়ে চলা উচিত। শুভ সংখ্যা: ৩

♋/কর্কট (Cancer): আর্থিক দিক ভালো থাকবে। আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মক্ষেত্রে কাজের মান উন্নত করার প্রচেষ্টা করা উচিত। ভ্রমণের পক্ষে দিনটি ভালো নয়। শুভ সংখ্যা: ৬

♌/সিংহ (Leo): স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। কোনও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে বিচলিত হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে সহকর্মী ও অধস্তন ব্যক্তিদের থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়বে। বিচক্ষণতার সাথে সাংসারিক ঝামেলা সামলানোর প্রয়োজন হতে পারে। শুভ সংখ্যা: ৫

♍/কন্যা (Virgo): স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠার জন্য আজ থেকে অর্থ সাশ্রয় করা প্রয়োজন। স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। আর্থিক উন্নতির জন্য নতুন সুযোগগুলির ব্যবহার করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৩

♎/তুলা (Libra): মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হতে পারে। আর্থিকভাবে সবল থাকার সম্ভাবনা। আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ হাতে আসবে। বিদেশে বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তিরা প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে। কর্মরত ব্যক্তিরা আজ কর্মক্ষেত্রে মেধার সদ্ব্যবহার করতে পারে। শুভ সংখ্যা: ৫

♏/বৃশ্চিক (Scorpio) ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করা প্রয়োজন। আজ ধর্মীয় কর্মে অর্থ ব্যয় করতে পেরে মানসিক শান্তিলাভ হতে পারে। শিশুসুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে। প্রেমের ক্ষেত্রে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলা প্রয়োজন। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। শুভ সংখ্যা: ৭

♐/ধনু (Sagittarius): আকস্মিক আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা। প্রয়োজনের সময় বন্ধুদের সহযোগিতা না পাওয়ায় হতাশ করতে পারে। অল্পস্বল্প বাধাসহ দিনটি ভালো কাটতে পারে। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য দূরে গিয়ে নিজের পছন্দসই কাজ করা যেতে পারে। শুভ সংখ্যা: ৪

♑/মকর (Capricorn): কর্মব্যস্ত দিন হওয়া সত্বেও স্বাথ্য সুন্দর থাকবে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তার ব্যবহার করা প্রয়োজন। অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করা প্রয়োজন। কোনও মহিলার দ্বারা সাফল্যের সম্ভাবনা রয়েছে। দূরভ্রমণ ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। শুভ সংখ্যা: ৪

♒/কুম্ভ (Aquarius): অযথা আর্থিক ব্যয় এড়িয়ে চলা উচিত। প্রেমের ক্ষেত্রে আধিপত্য বিস্তার বিড়ম্বনায় ফেলতে পারে। কর্মক্ষেত্রে দিনটি অনুকূলে থাকবে। কোনও পুরোনো বন্ধুর সাথে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব হতে পারে। খুব বেশী প্রত্যাশা আজ বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে। শুভ সংখ্যা: ২

♓/মীন (Pisces): আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে এবং দিনের শেষে যথেষ্ট পরিমাণে সঞ্চয় করা সম্ভব হবে। গার্হস্থ্য জীবন কিছুটা অনিশ্চিত হতে পারে। কাজের চাপ বেড়ে ওঠায় মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল দেখা দিতে পারে। আজ, খরচ জীবন সঙ্গীনীর সাথে সম্পর্কের ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা: ৯

(সংগৃহীত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment