Horoscope (2)Lifestyle 

আজকের রাশিফল

সোমবার ০৯ জ্যৈষ্ঠ ১৪২৮; ই: ২৪ মে ২০২১

♈/মেষ (Aries): দীর্ঘস্থায়ী কোনও লগ্নি এড়িয়ে চলা প্রয়োজন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মূহুর্ত বয়ে আনবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে। শুভ সংখ্যা: ৮

♉/বৃষ (Taurus): ক্ষণিকের আবেগে তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ব্যবসায়ে লাভ জীবনে আনন্দ আনতে পারে। ব্যাক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করা উচিত নয়। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিরা পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবে। শুভ সংখ্যা: ৮

♊/মিথুন (Gemini): দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে ব্যয় কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে। প্রেমের ক্ষেত্রে আবেগের চাহিদার সামনে মাথা নোয়ান ঠিক হবে না। শুভ সংখ্যা: ৬

♋/কর্কট (Cancer): খাবার সম্পর্কে সঠিক যত্ন নেওয়া প্রয়োজন, অন্যথায় এটি অহেতুক মানসিক চাপ দিতে পারে। ভবিষ্যতে আর্থিক সচ্ছলতার জন্য আজ থেকে অর্থ সঞ্চয়ের প্রয়োজন। বাক সংযমের অভাবে গৃহে অশান্তি বাড়তে পারে। নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তন এনে দেবে। শুভ সংখ্যা: ৯

♌/সিংহ (Leo): কোন পুরোনো বন্ধুর সাথে পুনর্মিলন উদ্দীপনা বাড়িয়ে তুলতে পারে। শেয়ারে অর্থ বিনিয়োগের ফলে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্র শুভ নয়। পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করার সময়। শুভ সংখ্যা: ৮

♍/কন্যা (Virgo): আর্থিক দিকে উন্নতির সম্ভাবনা। গৃহের সদস্যরা সাম্প্রতিক কাজকর্মের জন্য অত্যন্ত অতিষ্ঠ হযে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। আজ বিনিয়োগ লাভজনক হবে কিন্তু সঙ্গীদের কাছ থেকে সম্ভবত কিছু বাধা আসতে পারে। শুভ সংখ্যা: ৬

♎/তুলা (Libra): অর্থ অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় হতে পারে। আর্থিক সঞ্চয়ের জন্য পিত-মাতার সঙ্গে কথা বলা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে বিরহ অনিবার্য। সংসারের প্রতি সময় না দেওয়ার জন্য সন্তানরা অভিযোগ জানাতে পারে। আজ ভিন্ন অভিমত সঙ্গীনীর সঙ্গে বিতর্কের সৃষ্টি করতে পারে। শুভ সংখ্যা: ৮

♏/বৃশ্চিক (Scorpio): আজ খুব সক্রিয় এবং চটপটে থাকার সম্ভাবনা। স্বাস্থ্য আজ পুরোপুরি সমর্থন করবে। দীর্ঘসময়ের স্থগিত বকেয়া পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে যারা সাফল্যের পথে বাধা ছিল তারা আজ একটি গুরুতর পতনের সম্মুখীন হতে পারে। শুভ সংখ্যা: ১

♐/ধনু (Sagittarius): ভয়ের হাত থেকে মুক্তি পাওয়ার উপযুক্ত সময়। বাড়ি থেকে দূরে কাজ বা পড়াশোনা করলে, অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকা প্রয়োজন। কোন দূরসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোন অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে কোনও অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। শুভ সংখ্যা: ৭

♑/মকর (Capricorn): স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো দিন। মনের উচ্ছল অবস্থা কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। সঙ্গী বিচলিত হতে পারে যদি তার প্রতি যথেষ্ট মনোযোগ দেওয়া না হয়। কর্মক্ষেত্রে ভাল বোধ হবে। আজ, সহকর্মীরা কাজের প্রশংসা করবে। ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারবে। শুভ সংখ্যা: ৭

♒/কুম্ভ (Aquarius): অনুপ্রাণিত করে এমন অনুভূতিগুলি চিহ্নিত করা প্রয়োজন। সম্পদ সঞ্চয়ে ইচ্ছুক হলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা প্রয়োজন। আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে করা সমস্ত কঠিন কাজের ফল ফিরে পাবার সময়। শুভ সংখ্যা: ৫

♓/মীন (Pisces): মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা প্রয়োজন। অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যা আজই সমাধান হতে পারে এবং আর্থিক সুবিধা অর্জনের সম্ভাবনা। উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে। নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখান উচিত হবে না। আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে। শুভ সংখ্যা: ৩

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment