rasiLifestyle 

আজকের রাশিফল

রবিবার ০৪ পৌষ ১৪২৭; ইঃ ২০ ডিসেম্বর ২০২০

মেষ: ব্যস্ততা সত্বেও স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক সচ্ছলতা থাকলেও খরচ বৃদ্ধির ফলে সঞ্চয়ে বাঁধা। প্রেমে বাধা। মনের শান্তির জন্য কোনও মন্দিরে যাওয়া লাভদায়ক হবে। শুভ সংখ্যা: ৮

বৃষ: ভাল জিনিসের প্রতি আগ্রহ বাড়তে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। সামাজির অনুষ্ঠানে প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে লাভ। শুভ সংখ্যা: ৭

মিথুন: এমন কোন কাজকর্মে নিযুক্ত থাকা প্রয়োজন যা ভারমুক্ত রাখতে সাহায্য করবে। কোনও উৎস থেকে আৰ্থিক লাভের সম্ভাবনা। পারিবারিক সমস্যাগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত। শুভ সংখ্যা: ৫

কর্কট: মানসিক শান্তির জন্য উত্তেজনা দূরে রাখা প্রয়োজন। আকস্মিক টাকাকড়ি লাভের সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে শুভ। সন্তানরা বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। পড়শিদের দ্বারা সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার আশঙ্কা আছে। শুভ সংখ্যা: ৯

সিংহ: ভয়ের কারণে খুশি বিঘ্নিত হতে পারে। আর্থিক অপচয় বন্ধ করে সঞ্চয়ে মনোযোগী হওয়া উচিত। প্রেমে অপ্রত্যাশিত কিছুর সম্ভাবনা। সময়ের মধ্যে অসম্পূর্ণ কাজগুলি শেষ করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৭

কন্যা: কোনও পুরানো বিনিয়োগ লাভজনক হতে পারে। প্রেমের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে বার্তালাপ করা প্রয়োজন। সন্তানরা কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় খুশির পরিবেশ তৈরি হবে। শুভ সংখ্যা: ৫

তুলা: স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভাল সময়। মনের উচ্ছল অবস্থা প্রত্যয়ী করে তুলতে পারে। পুরোন কোনও ঋণ গ্রহীতা অপ্রত্যাশিতভাবে অর্থ ফেরত দিতে পারে। কাজের উপর মনোনিবেশ করা উচিত। শুভ সংখ্যা: ৮

বৃশ্চিক: বেশি খাওয়া এবং উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলা প্রয়োজন। আর্থিক ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রেমের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ১

ধনু: ঝুঁকিপূর্ণ অপ্রত্যাশিত জায়গা থেকে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। গৃহে অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার আশঙ্কা। কোনও পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৭

মকর: অত্যধিক উত্তেজনা স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। সন্ধ্যার পর অর্থিক উন্নতির সম্ভাবনা। পারিবারিক উত্তেজনায় মনোযোগ ভ্রষ্ট হতে দেওয়া উচিত হবে না। প্রেমের ক্ষেত্র ভাল যাবে না। শুভ সংখ্যা: ৭

কুম্ভ: শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য কিছু ক্রীড়া কার্যকলাপে লিপ্ত থাকা যেতে পারে। পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আর্থিক সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা। আবেগতাড়িত কোনও কাজে সফল হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৪

মীন: আর্থিক ক্ষেত্রে উন্নতি হওয়ায় কেনাকাটা করা সুবিধাজনক হবে। এমন বন্ধুদের সাথে দেখা করা উচিত যাদের সহায়তা প্রয়োজন। সারাটা দিন খুশী এবং আনন্দের বার্তায় ভরে থাকবে। শুভ সংখ্যা: ২

সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment