আজকের রাশিফল
বৃহস্পতিবার ০৮ পৌষ ১৪২৭; ইঃ ২৪ ডিসেম্বর ২০২০
মেষ: আর্থিক সমস্যা সমাধান হতে পারে। পরিবারের সদস্যের প্রয়োজনে অগ্রাধিকার দেওয়া উচিত। প্রেম বাস্তবে রূপান্ততিত হতে পারে। কাজের ক্ষেত্রে সম মানসিকতার বন্ধুদের সাহায্য নেওয়া উচিত। শুভ সংখ্যা: ৮
বৃষ: আবেগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আর্থিক অবস্থার উন্নতি হলেও, অত্যধিক ব্যয়ের কারণে কাজে বাধার সৃষ্টি হতে পারে। কোনও সামাজিক জমায়েতে ব্যস্ত থাকার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৮
মিথুন: মাতৃকুল থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা। অন্যদের মনে প্রভাব বিস্তারের ক্ষমতা থাকায় সুবিধা লাভ সম্ভব। প্রেমঘটিত জটিলতার জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। পুরোনো কোনও আশা পূরণ হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৬
কর্কট: প্রত্যয়ী মনোভাবই আশা-আকাঙ্খা বাস্তবায়ন করতে পারে। সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হতে পারে। গার্হস্থ্য জীবন শান্তিপূর্ণ থাকবে। প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ছাত্রদের কোনও অজুহাতেই মূল্যবান সময় নষ্ট করা উচিত হবে না। শুভ সংখ্যা: ৯
সিংহ: নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি সাফল্য নিশ্চিত করতে পারে, তাই ধৈর্য্য বজায় রাখা প্রয়োজন। দীর্ঘদিনের বকেয়া পাওনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে শুভ। শুভ সংখ্যা: ৮
কন্যা: মানসিক শান্তির জন্য কোনও আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ প্রপ্তির সম্ভাবনা। কোনও আত্মীয়র বাড়িতে ভ্রমণ আর্থিক সমস্যা তৈরি করতে পারে। প্রেমে যন্ত্রণা বাড়বে। স্ত্রীর স্বাস্থ্য হানির কারণে কাজে বাধা। সুভ সংখ্যা: ৬
তুলা: আর্থিক উন্নতির সম্ভাবনা। সতর্কতার সঙ্গে বাক্যালাপ করা প্রয়োজন। কর্মক্ষেত্রে ভুলবোঝাবুঝি দূর হতে পারে। করোও দূরযাত্রার সম্ভাবনা রয়েছে, যা ক্লান্তিকর হলেও-অত্যন্ত লাভজনক হবে। শুভ সংখ্যা: ৮
বৃশ্চিক: পরিতৃপ্ত জীবনের জন্য মানসিক দৃঢ়তা প্রয়োজন। কোনও আর্থিক বিনিয়োগের আগে যাচাই করে নেওয়া উচিত। নিকট আত্মীয় ও বন্ধুরা জীবন অতিষ্ঠ করে তুলতে পারে। সন্ধ্যার শেষভাগে সুখবর পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ১
ধনু: মা অথবা বাবার স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হতে পারে। জ্ঞানার্জনের আগ্রহ নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রেম যন্ত্রণাদায়ক হতে পারে। ঘরে এবং কাজের জায়গায় চাপ খিটখিট করে তুলতে পারে। শুভ সংখ্যা: ৭
মকর: প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন উৎসাহপ্রদান করবে। কোন দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলা উচিত। প্রেমের ক্ষেত্রে শুভ। নতুন পরিকল্পনা বাস্তবায়নের পক্ষে ভাল দিন। শুভ সংখ্যা: ৭
কুম্ভ: সঞ্চয়কৃত অর্থ কাজে লাগতে পারে। বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজন ভালোবাসা আর যত্ন প্রদান করবে। বিতর্ক সভায় আধিপত্য লাভের
সম্ভাবনা। জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দেওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৫
মীন: ক্রোধ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন এবং কর্মক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে ভাল ব্যবহার করা উচিত। অলীক কল্পনার পেছনে না ছুটে বাস্তববাদী হবার চেষ্টা করা উচিত। উদ্বেগ প্রবন দিন হলেও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা: ৩
২০২১ সালের রাশিফল
বৃষ রাশিফল ২০২১: এই রাশির জাতকদের জন্য এই বর্ষ কিছুটা উৎরাই-চড়াইয়ে ভরা। সারা বছর শনি দেবের দৃষ্টি রাশিতে পড়ার ফলে যেখানে চাকরির জন্য শুভ ফল প্রদান করবে সেখানে ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসবে কিন্তু এপ্রিল থেকে সেপ্টম্বরের মধ্যে ভরপুর সফলতা পাওয়ার সম্ভাবনা। আর্থিক দিকের কথা বলতে গেলে শুভ ফল আশা করা যায়। বৃষ রাশির জাতকদের জন্য বিশেষ রূপে জানুয়ারী, এপ্রিলের শুরুর ১৪ দিন, মে থেকে জুলাইয়ের অন্তিম সপ্তাহ আর তারপরে সেপ্টেম্বরের মাস যেখানে সবথেকে অধিক শুভফল আশা করা যায়। জানুযায়ীর প্রথম সপ্তাহ, এপ্রিলের উত্তরার্ধে আর সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরে সময় কিছুটা সমস্যাতে ভরা থাকতে পারে। ছাত্রদের ক্ষেত্রে এই সময় ঠিক-ঠাক থাকতে চলেছে। পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহের পরের সময় শুভ ফল দিতে পারে। সফলতার জন্য প্রথম থেকেই অধিক পরিশ্রম করতে হাপাতে পার।
বৃষ রাশির জাতকদের পারিবারিক জীবনের শুরুতে এক-দু মাস চাপের মধ্যে থাকতে হতে পারে যা পরে জুন পর্যন্ত কিছু অনুকূল পরিস্থিতির সম্ভাবনা। আবার মঙ্গলের গোচর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার ফলে এই রাশির জাতকদের মধ্যে খারাপ প্রভাব পড়তে পারে। এইসময়ে মাতা-পিতার স্বাস্থ্য এর প্রতি বিশেষ ধ্যান রাখা প্রয়োজন। বিবাহিত জাতকদের এই বর্ষ কেতু এবং মঙ্গল এর দৃষ্টি চলাকালীন প্রতিকূল ফল পাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও গুরু বৃহস্পতির শুভ স্থিতি দাম্পত্য জীবনে খুশী নিয়ে আন্তে পারে। সন্তানদেড় বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রেমের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা। কিছু ভুলবোঝাবুঝির আশঙ্কা রয়েছে। হামেশাই বিবাদের স্থিতি উৎপন্ন হতে থাকবে। প্রেমের ক্ষেত্রে সেপ্টেম্বর আর মে মাসে শুভ ফল আশা করা যায়। স্বাস্থ্যের দিক থেকে এই বর্ষ কিছুটা প্রতিকূল থাকতে চলেছে কেননা রাহু কেতুর বক্র দৃষ্টি প্রভাব ফেলে পারে। ২০২১-এ বৃষ রাশির জাতকদের কেরিয়ারের ভাল থাকতে চলেছে কেননা এই পুরো বছর শনি দেব নবম স্থানে থাকছে যা শুভ ফল দায়ক হতে পারে। ব্যাবসার সাথে জড়িত জাতকদের কিছুটা সতর্ক থাকা দরকার। বিশেষ করে পার্টনারশিপ বিজনেস করা জাতকদের যে কোন সন্তানহীন ব্যাক্তির সাথে শেয়ার করা থেকে এই বছর বেঁচে থাকার প্রয়োজন রয়েছে অন্যথায় খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। শেয়ারে লগ্নি অশুভ হতে পারে। শুভ রত্ন হীরা অথবা ওপাল।
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹
আগামীকাল মিথুন রাশির বর্ষফল জানতে চোখ রাখুন আমাদের পেজে

