horoscope 1Lifestyle 

আজকের রাশিফল

শুক্রবার ১৬ পৌষ ১৪২৭; ইঃ ০১ জানুয়ারী ২০২১

মেষ: মাইগ্রেনের রোগীদের ক্ষেত্রে খাবারের ব্যপারে সতর্ক হওয়া প্রয়োজন। সন্তানদের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা। সঙ্গীর কাছ থেকে আসা মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলতে হবে। বাকসংযম না থাকলে খ্যাতি হারানোর আশঙ্কা।স্ত্রীর সঙ্গে বোঝাপড়ার অভাবের জন্য মেজাজ খারাপ হতে পারে। শুভ সংখ্যা: ৭

বৃষ: গৃহস্থদের বিশ্বস্ত হৃদয় এবং সাহসী মেজাজ খুশি দিতে পারে। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। আর্থিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিরোধ বাঁধতে পারে। প্রেমে আসক্তি বাড়তে পারে। কোন নতুন প্রকল্প গ্রহণের আগে ভেবে দেখা উচিত। শুভ সংখ্যা: ৭

মিথুন: আবেগ মিশ্রিত সন্ধ্যা উত্তেজিত রাখতে পারে। বিচার বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া উচিত হবে না। গৃহে পরে থাকা কাজ শেষ করার উপযুক্ত দিন। পরিকল্পনা সম্পর্কে গোপনীয়তা না রাখলে সর্বনাশ হতে পারে। কর্মক্ষেত্রে পুরোন কাজের স্বীকৃতি মিলতে পারে। শুভ সংখ্যা: ৫

কর্কট: বাড়ি থেকে দূরে কাজ বা পড়াশোনা করলে সাবধানে থাকতে হবে। প্রাণোচ্ছল ও স্নেহশীল স্বভাবের জন্য সকলকে খুশি এনে দেবে।প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভয় না পেয়ে শান্ত থাকা প্রয়োজন। ভ্রমণের সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। শুভ সংখ্যা: ৮

সিংহ: ব্যয়ভার নিয়ন্ত্রণ করে কেবলমাত্র জরুরী কাজেই ব্যয় করা উচিত। সন্তানরা খেলাধুলা এবং বাইরের কার্যকলাপে বেশী সময় দেবে। কর্মক্ষেত্রে অভিনবত্ব কিছু করার সম্ভাবনা। আজ কিছু প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দিতে পারে। শুভ সংখ্যা: ৭

কন্যা: দীর্ঘ সময়ের উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা। কোনও অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে থাকলে আজ খুব সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্ক হওয়া প্রয়োজন, কর্মক্ষেত্রে কৃতিত্ব হারানোর আশঙ্কা। শুভ সংখ্যা: ৫

তুলা: স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। অর্থ সাশ্রয়ের প্রচেষ্টা আজ সফল হতে পারে। পরিচিত কেউ আর্থিক বিষয় নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা অস্বস্তিকর মুহূর্তের সৃষ্টি করতে পারে। নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। শুভ সংখ্যা: ৭

বৃশ্চিক: অসাধারণ কিছু করার সম্ভাবনা। জমি সংক্রান্ত যে কোনও বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে। মানসিক দুশ্চিন্তা বাড়ির কাজ ক্লান্তিকর করে তুলতে পারে। নতুন উদ্যোগ লাভজনক হতে পারে। শুভ সংখ্যা: ৯

ধনু: বিবাহিত ব্যক্তিরা শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পেতে পারে। সামাজিক অনুষ্ঠানে বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি হতে পারে। প্রেমের ক্ষেত্র আনন্দদায়ক হতে চলেছে। সমৃদ্ধশালী জাঁকজমক ভাবে উপভোগ করার দিন। শুভ সংখ্যা: ৬

মকর: বয়স্ক ব্যাক্তিদের স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। অত্যধিক আর্থিক ব্যয় বৃদ্ধি হলেও অর্থনৈতিক দিকটি সবল থাকবে। স্ত্রীর স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দেওয়া উচিত। ভবিষ্যত পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের প্রয়োজন। শুভ সংখ্যা: ৬

কুম্ভ: স্বাস্থ্য ভাল থাকবে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ লাভজনক হতে পারে। বাড়ির কাজে ব্যস্ত থাকার সম্ভাবনা। প্রেমে শুদ্ধতা বজায় রাখা প্রয়োজন। নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহিত হতে পারে। শুভ সংখ্যা: ৪

মীন: আত্মীয়দের সাথে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে খুব সতর্ক থাকা দরকার, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। যথাসময়ে সাহায্যের ফলে কারও জীবন বাঁচানোর সম্ভাবনা। যৌথ ব্যবসায়ে অংশীদারেরা সুযোগ নিতে পারেন। শুভ সংখ্যা:২

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment