আজকের রাশিফল
শুক্রবার ১৭ কার্তিক ১৪২৯; ই: ০৪ নভেম্বর ২০২২
♈/মেষ (Aries): আজ স্বাস্থ্য ভালো থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে স্ত্রীর সাথে মনোমালিন্যের আশঙ্কা। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। প্রেমের ক্ষেত্রে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে চলা প্রয়োজন। শুভ সংখ্যা: ৩
♉/বৃষ (Taurus): অবাঞ্চিত চিন্তা-ভাবনা মন থেকে দূরে রাখা প্রয়োজন। বিনোদন ও রূপচর্চায় বেশি খরচ নয়। দূরের কোনও আত্মীয় আজ যোগাযোগ করতে পারে। আত্মবিশ্বাস বাড়ার সাথে সাথে অগ্রগতিও হতে থাকবে। আলাপচারিতায় অকৃত্রিম হওয়া প্রয়োজন, সত্যতা না থাকলে কোনো কাজ হবে না। শুভ সংখ্যা: ২
♊/মিথুন (Gemini): আকাঙ্খা এবং উচ্চাশা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আজ যথেষ্ট পরিমাণ আর্থিক উপার্জনের সম্ভাবনা থাকায় মানসিক শান্তি বজায় থাকবে। পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে দিনটি মসৃণ হতে পারে। শুভ সংখ্যা: ৯
♋/কর্কট (Cancer): আকাশ-কুসুম কল্পনা করে কোনও লাভ নেই। কোনও উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করা দরকার। অস্থাবর সম্পত্তি চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, সতর্ক থাকা প্রয়োজন। কোনও দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিত খবর দিনটিকে উজ্জ্বলতর করে তুলতে পারে। শুভ সংখ্যা: ৪
♌/সিংহ (Leo): আজ উচ্চ-শক্তিসম্পন্ন দিন হওয়ায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। কোনও ধর্মীয় স্থান বা আত্মীয়ের কাছে যাওয়ার সম্ভাবনা। বিষন্ন জীবন পত্নীর উত্তেজনার কারণ হতে পারে। কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আজ অভিনন্দন মিলতে পারে। শুভ সংখ্যা: ২
♍/কন্যা (Virgo): শারীরিক স্বাস্থ্য উন্নত করতে সুষম আহারের প্রয়োজন। অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ হতে পারে। কোনও বিদেশী আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার খুশি করে তুলবে। কর্মক্ষেত্রে দিনটি চমৎকার হয়ে উঠতে পারে। আশেপাশের লোকেদের দ্বারা ব্যক্তিগত সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৯
♎/তুলা (Libra) আজ টাকা-পয়সা ঝুলে থাকার দরুণ কিছু লোকসানের আশঙ্কা রয়েছে। দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনবে। প্রেমের স্মৃতি দিনটিকে দখল করে রাখতে পারে। ছোটো ব্যবসায়ীদের আজ ক্ষতির আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৩
♏/বৃশ্চিক (Scorpio): দয়ালু স্বভাব আজ কিছু খুশির মুহূর্ত বয়ে আনতে পারে। অভিভাবকের সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট মিটে যেতে পারে। গার্হস্থ্য জীবন শান্তিপূর্ণ ও প্রসংশার যোগ্য হবে। আজ দক্ষতা প্রদর্শনের সুযোগ সাথেই থাকবে। ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বার করা সম্ভব হবে। শুভ সংখ্যা: ৫
♐/ধনু (Sagittarius): বন্ধুরা সহায়ক হবে এবং খুশি রাখবে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে ব্যয়ভার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর রাখা প্রয়োজন। আজ নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আজ ভবিষ্যৎ পরিকল্পনা করার ইচ্ছা থাকলেও কোনও কারণ বসত তা ব্যাহত হতে পারে। শুভ সংখ্যা: ২
♑/মকর (Capricorn): এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করা প্রয়োজন যা শান্তভাব বজায় রাখতে সাহায্য করে। আজ কোনোপ্রকার বিনিয়োগ না করাই ভালো। রসিক স্বভাব চারপাশের পরিবেশকে আলোকিত করবে। প্রেমের জীবন গতিশীল হবে। সময়মতো ও দ্রুত পদক্ষেপ গ্রহণ অন্যদের থেকে এগিয়ে রাখবে। শুভ সংখ্যা: ২
♒/কুম্ভ (Aquarius): আজ বিশ্রাম নেওয়ার প্রয়োজন, অন্যথায় ক্লান্তি হতাশার সৃষ্টি করতে পারে। দিনের শেষে আর্থিক উন্নতির সম্ভাবনা। উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেওয়া ঠিক হবে না। প্রিয়জন খুশি রাখতে চেষ্টা করবে। কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে লক্ষে পৌঁছনো সম্ভব হবে। শুভ সংখ্যা: ৮
♓/মীন (Pisces): আজ কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে যা উত্তেজিত এবং বিচলিত করবে। বাজি বা জুয়ায় অর্থ ব্যয় করে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ প্রেমের ক্ষেত্র ভালো থাকবে। দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ নিজের সঙ্গেই থাকবে। শুভ সংখ্যা: ৬
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

