আবহাওয়া বার্তা

weather and 4 november

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়া দফতর সূত্রের খবর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে এর প্রভাব পড়তে পারে । এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পথে এগোতে পারে। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, কলকাতার পারদ নামল। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি। জেলায় জেলায় শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে । জেলায় জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও সিকিমের পার্বত্য এলাকা সমূহে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা এবং উত্তরবঙ্গে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। (ছবি:সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *