আজকের রাশিফল

Horoscope

রবিবার ১৭ অগ্রহায়ণ ১৪২৯; ই: ০৪ ডিসেম্বর ২০২২

♈/মেষ (Aries): আজ কোনও প্রকার শারীরিক যন্ত্রনায় ভোগার আশঙ্কা রয়েছে। ঝুকিপূর্ণ বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ ভালোবাসার অভাব বোধ হতে পারে। ভ্রমণকালে জরুরি নথি সঙ্গে রাখা প্রয়োজন। নিজের ব্যবহারের কারণে খ্যাতি হারানোর আশঙ্কা। শুভ সংখ্যা: ৩

♉/বৃষ (Taurus): আজ সুস্বাস্থ্যের কারোনে সাফল্য আসতে পারে। বিচার বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া উচিত হবে না, কারণ ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাওয়া যাবে। কোনও ঋণের অর্থ ফেরত পাওয়ায় কিছু সমস্যা লাঘব হতে পারে। শুভ সংখ্যা: ২

♊/মিথুন (Gemini): আজ কিছু আমোদ-প্রমোদের জন্য সময় বার করা প্রয়োজন। অপ্রয়োজনীয় ব্যয়ভার কমানো দরকার। জ্ঞান এবং উত্তম রসবোধ চারপাশের মানুষদের মনে রেখাপাত করবে। ভ্রমণের পরিকল্পনা, কর্মসূচীর শেষ মুহূর্তের পরিবর্তনের জন্য স্থগিত হয়ে যেতে পারে। শুভ সংখ্যা: ৯

♋/কর্কট (Cancer): শারীরিক মনোবল বজায় রাখতে খেলাধুলায় সময় ব্যয় করা প্রয়োজন। কোনও ঋণের পরিকল্পনা থেকে থাকলে আজ সেই আশা পূরণের সম্ভাবনা রয়েছে। সন্তানসন্ততিদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করা প্রয়োজন। স্ত্রীর সঙ্গে চাপের সম্পর্ক তৈরি হতে পারে। শুভ সংখ্যা: ৪

♌/সিংহ (Leo): আজ হাসি-খুশি থাকার সম্ভাবনা। ব্যবসা জোরদার করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনও কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক ও যত্নশীল হবে। প্রেমের স্মৃতি সারাদিন দখল করে রাখবে। ভ্রমনের সময় সমস্ত কাগজপত্র সঙ্গে রাখা প্রয়োজন। শুভ সংখ্যা: ২

♍/কন্যা (Virgo): অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলা ও ওজন নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কোনও বন্ধু আজ বড় পরিমান ঋণ চাইতে আসতে পারে। তাঁকে সাহায্য করে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা প্রয়োজন। শুভ সংখ্যা: ৯

♎/তুলা (Libra) আজ স্বাস্থ্য ও চেহারা উন্নত করার যথেষ্ট সময় থাকবে। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও কঠোরভাবে চেষ্টা করতে পারলে নিচ্চিতভাবে সফলতা অর্জনের সম্ভাবনা রয়েছে। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম লাভজনক দিনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শুভ সংখ্যা: ৩

♏/বৃশ্চিক (Scorpio): নিজের ওজন নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন এবং অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলা প্রয়োজন। ভাই বা বোনেরা আর্থিক সহায়তা চাইতে আসতে পারে, তাঁদের সাহায্য করে আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলবে। কোনও বিদেশী আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার খুশি করতে পারে। শুভ সংখ্যা: ৫

♐/ধনু (Sagittarius): দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে।নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে, কিন্তু আকাঙ্খিত ফললাভ নাও হতে পারে। আর্থিক বিনিয়োগের সময় কোনও হটকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কোনও প্রতিবেশীর সাথে মনোমালিন্য মেজাজ খারাপ করতে পারে। শুভ সংখ্যা: ২

♑/মকর (Capricorn): খুশির দিনে মানসিক চাপ ও উত্তেজনা এড়িয়ে চলা প্রয়োজন। দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাওয়ার সম্ভাবনা। কোনও ভালোবাসার ব্যক্তির সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে সাহায্য করবে। শুভ সংখ্যা: ২

♒/কুম্ভ (Aquarius): নিজের খাদ্য নিয়ন্ত্রণে রাখা এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য শরীরচর্চা করা প্রয়োজন। ঋণের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকায় দিনের শেষে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে। আনন্দময় ও চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবে। সমস্যায় দ্রুত আচরণের জন্য স্বীকৃতি লাভ। শুভ সংখ্যা: ৮

♓/মীন (Pisces): আজ ক্ষমতা ও শক্তি বেশি থাকবে। অর্থ পরিচালন ও সঞ্চয় সম্পর্কে প্রবীণদের সাথে আলোচনা করা যেতে পারে। আজ খালি সময়ে এমন কাজ করা সম্ভব হতে পারে যা করতে সবসময় পছন্দ হয়। আজ কাজের প্রতি মনোযোগ আশ্চর্যজনক হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে। শুভ সংখ্যা: ৬

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *