আজকের রাশিফল
শুক্রবার ২২ মাঘ ১৪২৭; ইঃ ০৫ ফেব্রুয়ারী ২০২১
মেষ: ভ্রমণকালে অযথা অর্থ ব্যয় হওয়ার জন্য মনক্ষুন্ন হওয়ার আশঙ্কা। গার্হস্থ্য জীবন শান্তিপূর্ণ থাকবে। প্রেমের ক্ষেত্রে উন্মাদনা বৃদ্ধি পাবে। চারপাশে কি ঘটছে সেই সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৩
বৃষ: আজ উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ ঋণ দেওয়া থেকে এড়িয়ে চলা উচিত। পরিবারের কোনও সদস্যের তিক্ত আচরণের কারণে বিরক্তি বাড়তে পারে। কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে লক্ষ্যে পৌঁছনো সম্ভব। শুভ সংখ্যা: ৩
মিথুন: নানা কারণে আর্থিক খরোচ বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সহায়তায় মনের চাপ থেকে উদ্ধার পাওয়া সম্ভব। নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। যথেষ্ট সময় না দেওয়ার জন্য সন্তানরা অভিযোগ করতে পারে। শুভ সংখ্যা: ১
কর্কট: রুক্ষ মেজাজের জন্য কিছু ঝামেলার আশঙ্কা রয়েছে। প্রেম জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে যাওয়া উচিত। কোনও নতুন প্রকল্প নেওয়ার আগে ভালোকরে ভেবে দেখা উচিত। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। শুভ সংখ্যা: ৪
সিংহ: কোনও ভয়ের হাত থেকে নিষ্কৃতি পেতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা উচিত। ফাটকায় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। বন্ধু দ্বারা নিমন্ত্রিত হওয়ার সম্ভাবনা। ভালোবাসার মানুষকে আজ অবশ্যই ক্ষমা করা উচিত। শুভ সংখ্যা: ৩
কন্যা: আর্থিক বিনিয়োগের সময় কোন হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যথাযথ সহযোগিতা স্ত্রীর সাথে সম্পর্ক উন্নত করতে পারে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে আশানুরূপ ফল লাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ১
তুলা: বিনিয়োগের সুযোগগুলো পরীক্ষা করার পরেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হওয়া উচিত হবে না। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। শুভ সংখ্যা: ৩
বৃশ্চিক: অবসর যাপনের আনন্দ উপভোগ করার সময়। কোনও কারণে অর্থিক ব্যয় বৃদ্ধির আশঙ্কা থাকলেও আর্থিক দিকটি সবল থাকবে। পারিবারিক দিক সমস্যাযুক্ত হতে পারে। পরিবারের প্রতি অবহেলা তাদের ক্রধিত করতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনও আশাপ্রদ কিছুঁই দেখা যাচ্ছে না। শুভ সংখ্যা: ৫
ধনু: ইতিবাচক ভাব নিয়ে বাড়ি থেকে বেরিয়েও কোনও কারণে ভোগান্তির আশঙ্কা। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে, যা প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে সাহায্য করবে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। শুভ সংখ্যা: ২
মকর: অবসর যাপনের আনন্দ উপভোগ্য হবে। বাড়তি টাকাকরি নিরাপদ স্থানে রাখা প্রয়োজন যাতে আগত সময়ে তা ঠিকমতো ফেরত পাওয়া সম্ভব হতে পারে। পরিবারের সদস্যদের সাথে সময় অতিবাহিত করা প্রয়োজন। প্রেমের সম্ভাবনা থাকলেও তা ক্ষণস্থায়ী হবে। শুভ সংখ্যা: ২
কুম্ভ: উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তার প্রয়োগ করা উচিত। বন্ধুবান্ধবদের সাথে আনন্দদায়ক সময় কাটবে কিন্তু টাকাকড়ির বিষয়ে সাবধান হওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাবের কারণে লাভবান হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৯
মীন: কোনও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কোনও দীর্ঘস্থায়ী রোগের কারণে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। জনপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে শুভ। সাবধান হওয়া প্রয়োজন কোনও দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৭
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

