রাজ্য বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজ রাজ্য বাজেট পড়বেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এবারের রাজ্য বাজেট পেশ করবেন না অর্থমন্ত্রী অমিত মিত্র। প্রশাসন সূত্রের খবর, রাজ্যের অর্থমন্ত্রী অসুস্থ থাকায় এই সিদ্ধান্ত। এবার বাজেট পড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করা যায়, বিধানসভা ভোটের পূর্বে এবার বাজেটে মুখ্যমন্ত্রী বড় কিছু ঘোষণা করতে পারেন, এমনটাই আন্দাজ করা যাচ্ছে। সূত্রের আরও খবর, অর্থ দফতরের একটি সূত্রে দাবি করা হয়েছে, সরকারি ব্যয়-বৃদ্ধির দাওয়াই থাকতে পারে বাজেট প্রস্তাবে। অন্যদিকে বাম দলগুলি এবং কংগ্রেস বাজেট বক্তৃতা বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে খবর।

