ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Jaint Exam

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জয়েন্ট পরীক্ষা। সূত্রের খবর, রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামী ১১ জুলাই হবে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে এ খবর জানা গিয়েছে। বোর্ডের ওয়েবসাইটে এই পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে, এমনটাই জানা যায়। সূত্রের আরও খবর, কবে থেকে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, তা পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যের সঙ্গে ১৫ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ করা যায়, গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্বেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। অন্যদিকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। জয়েন্ট এন্ট্রান্স হবে জুলাই মাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *