horoscopeLifestyle 

আজকের রাশিফল

শনিবার ৩০ মাঘ ১৪২৭; ই: ১৩ ফেব্রুয়ারী ২০২১

মেষ: শক্তি পুনরুদ্ধারের জন্য সম্পূর্ণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভদায়ক হতে পারে। জ্ঞান তৃষ্ণা নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রেমের ক্ষেত্রে শুভ পরিবর্তন। এই রাশির ব্যাক্তিদের নিজেকে বোঝা খুব প্রয়োজন। শুভ সংখ্যা: ২

বৃষ: স্বাস্থ্য ভালো থাকবে। পুরনো কোনও ঋণ গ্রহীতা অপ্রত্যাশিত ভাবে অর্থ ফেরত দিতে পারে। পিতার কাছ থেকে রুক্ষ আচরণ অসন্তুষ্ট করতে পারে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হওয়া প্রয়োজন। স্ত্রীর মন্দ স্বাস্থ্য কাজে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। শুভ সংখ্যা: ১

মিথুন: ব্যস্ত সময়সূচীর মধ্যেও স্বাস্থ্য ভালো থাকবে। অযথা অর্থ অপচয় পরিহার করা প্রয়োজন। ভালোবাসার ব্যক্তিদের যত্ন এবং সাহচর্যে সময় কাটান প্রয়োজন। প্রেমে বিরহ দেখা দিতে পারে। শুভ সংখ্যা: ৮

কর্কট: পরিবারের কিছু সদস্য ঈর্ষা পরায়ণ হয়ে বিরক্ত করতে পারে। অহেতুক অর্থ ব্যয় না করে সঞ্চয় করা শুরু করা উচিত। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান প্রয়োজন। কোনও ধার্মিক অনুষ্ঠানে সময় কাটতে পারে। এই সময়ে, অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা উচিত। শুভ সংখ্যা: ৩

সিংহ: পুরোনো কোনও ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা। শিশুদের সঙ্গে খারাপ ব্যবহারের কারণে কাজে বাধার সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে অমনোযোগিতা বাড়তে পরে। সামর্থ্যের চেয়ে বেশি কিছু করা ক্ষতিকারক হতে পারে। শুভ সংখ্যা: ১

কন্যা: এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করা প্রয়োজন যা শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে। অযথা আর্থিক ব্যয় এড়িয়ে চলা প্রয়োজন। রান্নাঘরের জরুরী জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত থাকতে হতে পারে। প্রিয়জনের হাতে স্বান্ত্বনা পাওয়ার সম্ভাবনা। প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ এবং উপহার পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা:৯

তুলা: আজ কল্যাণকর দিন এবং কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। কোনও কারণে আর্থিক ব্যয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক অনুষ্ঠান নতুন বন্ধু করতে সাহায্য করবে। প্রেমের ক্ষেত্রে বিতর্ক বাধার সম্ভাবনা। শুভ সংখ্যা: ২

বৃশ্চিক: কোনও স্বপ্ন পূরণের সম্ভাবনা। সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক হতে পারে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মূহুর্ত বয়ে আনবে। শুভ সংখ্যা: ৪

ধনু:স্বাস্থ্যের উন্নতির জন্য সেরা দিন। নির্দিষ্ট কিছু জরুরী পরিকল্পনা নির্বাহিত হওয়ায় নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দিতে পারে। প্রেমে বাধা-বিপত্তি সত্বেও আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ১

মকর: অভিভাবকের সহায়তায় আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাওয়ার সম্ভাবনা।পারিবারিক দিক স্বচ্ছন্দে কাটতে পারে। ভ্রমণে আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। স্ত্রীকে ভুল বোঝার আশঙ্কা, যা সারাদিন বিচলিত করে রাখতে পারে। শুভ সংখ্যা:১

কুম্ভ: সঠিক চিন্তা না করে বিনিয়োগের ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে নতুন উদ্দীপনা বাড়তে পারে। বিদ্যার্থীদের অযথা সময় নষ্ট করা ঠিক হবে না। শুভ সংখ্যা: ৮

মীন: অবসর যাপনের আনন্দ উপভোগ্য হবে। একাধিক উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। ব্যক্তিগত সমস্যা প্রকাশ্যে এলে মানহানির আশঙ্কা রয়েছে। কোনও পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথীর জন্য বিঘ্নিত হতে পারে। শুভ সংখ্যা: ৫

(সংগৃহীত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment