horoscopeLifestyle 

আজকের রাশিফল

শনিবার ০৭ ফাল্গুন ১৪২৭; ই: ২০ ফেব্রুয়ারী ২০২১

মেষ: স্বাস্থ্য ভালো থাকবে। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হতে পারে। কোনও বিদেশী আত্মীয়ের কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা। অবিবাহিতরা কারও সাথে দেখা করতে পারে। নিজের ব্যাক্তিত্ব ঠিক করার চেষ্টা সন্তুষ্ট করতে পারে। শুভ সংখ্যা: ৮

বৃষ: দ্রুত অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করার সময়। প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে সাহসের প্রয়োজন। শুভ সংখ্যা: ৭

মিথুন: অতিরিক্ত কাজে নিজেকে না জড়িয়ে ক্ষণিক বিশ্রাম নেওয়ার প্রয়োজন। সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে চলা উচিত। শুভ সংখ্যা: ৫

কর্কট: মেজাজ পরিবর্তনের জন্য কোন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রয়োজন। মাতৃকুল থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা। আশেপাশের মানুষজন অখুশি থাকতে পারে। শুভ সংখ্যা: ৯

সিংহ: কেউ মেজাজ বিপর্যস্ত করে তুলতে পারে। অর্থ উপার্জনের সম্ভাবনা থাকলেও খরচ বৃদ্ধির ফলে তেমন সঞ্চয় হবে না। সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি হতে পারে। শুভ সংখ্যা: ৭

কন্যা: কর্মব্যস্ত দিন হওয়া স্বত্বেও স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক ব্যয় বৃদ্ধি পেলেও সচ্ছলতা বজায় থাকবে। সঙ্গিনীর অলসতা অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে। শুভ সংখ্যা: ৫

তুলা: কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে চাপ এবং ঘরে মতভেদের জন্য মানষিক শান্তি বিঘ্নিত হতে পারে। কোনও উৎস থেকে অর্থ অর্জন করার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বাক সংযমের প্রয়োজন। শুভ সংখ্যা: ৮

বৃশ্চিক: গর্ভবতী মায়েদের বিশেষ যত্নের প্রয়োজন। আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আগ্রাসী প্রকৃতির কারণে প্রত্যাশা মতো উপার্জন করা সম্ভব হবে না। শুভ সংখ্যা: ১

ধনু: আর্থিক বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে কথা বলা প্রয়োজন। অযথা বাক্যালাপের জন্য কাছের লোকেরা আঘাত পেতে পারে। সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। শুভ সংখ্যা: ৭

মকর: অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মত সমর্থনের ফলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার সম্ভবনা। আর্থিক অবস্থা ঝুলে থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে তিক্ততা বাড়তে পারে। শুভ সংখ্যা: ৭

কুম্ভ: শারীরিক ব্যাধি অসুখীর কারণ হতে পারে। দিনের শুরুতে কোনও আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। সংকটের সময় পারিবারিক সহযোগিতা লাভ সম্ভব হতে পারে। শুভ সংখ্যা: ৪

মীন: মানুষিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার কারণে, আধ্যাতিকতার পথে বাঁধার সৃষ্টি হতে পারে। ভাইবোনদের সহায়তায় আর্থিক সুবিধা অর্জন করার সম্ভাবনা। সমস্ত উদ্বেগ ভুলে গিয়ে সৃজনশীলতা কাজে লাগানো উচিত। শুভ সংখ্যা: ২

(সংগৃহীত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment