আজকের রাশিফল
শুক্রবার ০৯ কার্তিক ১৪৩০; ই: ২৭ অক্টবর ২০২৩
♈/মেষ (Aries): মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান ও দাতব্য কাজে নিয়োজিত রাখা দরকার। ঘনিষ্ঠ ব্যক্তি বা আত্মীয়দের সাথে ব্যবসা পরিচালনা করে থাকলে আজ সতর্কতার সাথে তা করতে হবে, অন্যথায় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। শিশুর অসুস্থতা ব্যস্ত করে রাখতে পারে। শুভ সংখ্যা: ৫
♉/বৃষ (Taurus): কোনও আশা পূরণের সম্ভাবনা রয়েছে। আর্থিক ব্যয় সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন অন্যথায় আগামী সময়ে কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। ঘরে উৎসবের বাতাবরণ উত্তেজনা কম করতে সাহায্য করবে। ভ্রমণে বাণিজ্যিক যোগাযোগ উন্নতি হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৭
♊/মিথুন (Gemini): দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আজ আর্থিক সুবিধা অর্জনের সম্ভাবনা থাকলেও মানসিক শান্তির জন্য কিছু অনুদান দিতে হতে পারে। বিতর্ক বা মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলা প্রয়োজন। শুভ সংখ্যা: ৯
♋/কর্কট (Cancer): রুক্ষ মেজাজ কিছু ঝামেলায় ফেলতে পারে। কোনও অতিথি আজ বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে, যার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পিতামাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্র আজ অনুকূলে নাও থাকতে পারে। শুভ সংখ্যা: ৫
♌/সিংহ (Leo): অসাধারণ মেধা আজ অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে। শুধু ইতিবাচক চিন্তার দ্বারা সমস্যার সমাধান করা সম্ভব হয়ে উঠবে। কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করা ঠিক হবে না। কোনও প্রতিবেশীর সাথে ঝগড়া মেজাজ খারাপ করতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তায় কঠিন পরিস্থিতি থেকে মুক্তি লাভ। শুভ সংখ্যা: ৮
♍/কন্যা (Virgo): বন্ধুদের দ্বারা কোনও বিশেষ ব্যক্তির সাথে পরিচয়ের ফলে নিজের চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলতে পারে। আজ থেকে অর্থ সঞ্চয় ও সংরক্ষণের কথা চিন্তা করা প্রয়োজন অন্যথায় আগামী সময়ে সমস্যা দেখা দিতে পারে। জীবন সঙ্গীর সাথে অবহেলা সম্পর্কের ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা: ৪
♎/তুলা (Libra): স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চাপ এবং উদ্বেগের সৃষ্টি হতে পারে। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে কথা বলা দরকার। সঙ্গী সহায়ক ও সাহায্যকারী হবে। কাজের চাপের ফলে পরিবার ও বন্ধুদের সময় না দেওয়ার ফলে মন বিষাদাচ্ছন্ন হয়ে উঠতে পারে। শুভ সংখ্যা: ৯
♏/বৃশ্চিক (Scorpio): অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে। আজ যথেষ্ট পরিমাণ অর্থের অধিকারী হওয়ার সম্ভাবনা থাকায় মানসিক শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে মেজাজ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। শুভ সংখ্যা: ৩
♐/ধনু (Sagittarius): আজ দালালি বা স্বত্ত্বাধিকার থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবদের সঙ্গে সন্ধ্যা যাপন অত্যন্ত আনন্দদায়ক ও আকর্ষণীয় হবে। কাছের বন্ধুর দেওয়া ভুলপরামর্শের কারণে ব্যবসার ক্ষেত্রে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। আজ, কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ৫
♑/মকর (Capricorn): শক্তিতে পরিপূর্ণ থাকার কারণে আজ অসাধারণ কিছু করার সম্ভাবনা রয়েছে। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে হতে পারে, যা আর্থিক অবস্থা কিছুটা টানটান করে তুলবে। কোনও আকর্ষণীয় ব্যক্তির সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ৩
♒/কুম্ভ (Aquarius): কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ ও ঘরে কিছু মতভেদ কাজে মনোনিবেশে বাঁধার সৃষ্টি করবে। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহীত হওয়ায় নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। কারো কারোর ক্ষেত্রে ঘরের সরঞ্জাম বা গহনা কেনার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ২
♓/মীন (Pisces): শিশুসুলভ স্বভাব কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে রাখবে। আজ দিনটি আর্থিকভাবে ভালো হতে পারে এবং যথেষ্ট পরিমাণ উপার্জনের সম্ভাবনাও রয়েছে। দিনের শেষে কোনও বন্ধু সৌজন্যমূলক দেখাসাক্ষাৎ করতে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। শুভ সংখ্যা: ১
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

