Training-1Others 

প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের প্রচেষ্টা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দফতরের প্রচেষ্টা। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েও কাজের অপেক্ষায় অনেকে দীর্ঘকাল বসে থাকেন। এই অবস্থায় শুধু প্রশিক্ষণ নয়, কর্মসংস্থানও নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিভিন্ন শিল্পে কত প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন, সেই তথ্যের ভিত্তিতে কাজের সুযোগ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

ওই দফতরের মন্ত্রী হুমায়ুন কবীর বিধানসভায় এ প্রসঙ্গে জানিয়েছেন, সব আইটিআই ও পলিটেকনিক কলেজ এবং দফতরের প্রধান কার্যালয়ে ‘প্লেসমেন্ট সেল’ চালু হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে যোগাযোগ করে শূন্যপদের তালিকাও তৈরি হচ্ছে। এ বিষয়ে তিনি আরও জানিয়েছেন, শিল্প সংস্থাগুলিকে বলা হয়েছে, তাদের প্রয়োজন অনুযায়ী বিষয় কলেজের শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করতে হলে জানাতে হবে দফতরকে। কোন সংস্থায় কী ধরনের কর্মীর প্রয়োজন রয়েছে, তা খুঁজে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment