দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস

Dijendranath Thakur

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ১৮৪০ সালের ১১ মার্চ তাঁর জন্ম। তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালী কবি, সঙ্গীতকার, দার্শনিক, গণিতজ্ঞ ও চিত্রশিল্পী। কলকাতার সেন্ট পল’স স্কুল ও পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছিলেন।
১৮৬০ সালে দ্বিজেন্দ্রনাথের প্রথম অবদান ধ্রুপদি সংস্কৃত ভাষায় রচিত কালিদাসের মেঘদূত কাব্যের বঙ্গানুবাদ। এরপর ১৮৭৫ সালে তাঁর দ্বিতীয় উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ”স্বপ্নপ্রয়াণ” প্রকাশিত হয়েছিল।
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সত্যিকারের দার্শনিক। ‘ন্যাশানাল সোসাইটি’ ও ‘বিদ্বজ্জন সমাগম’ নামে দুটি দর্শনচর্চাকারী সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনায় সহায়তা করেছিলেন তিনি। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য রচনাবলি গুলি হল- ”ভ্রাতৃভাব”, ”তত্ত্ববিদ্যা”, ”সোনার কাঠি রূপার কাঠি”, ”সোনায় সোহাগা” ও ”বঙ্গের রঙ্গভূমি” প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *