ট্রাইয়ের আলোচনাপত্র প্রকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ট্রাই ডিজিটাল প্রযুক্তির বদলে কেবল টিভির বাজারকে প্রতিযোগিতামূলক রাখার জন্য খসড়া আলোচনাপত্র প্রকাশ করেছে। এক্ষেত্রে তাদের বক্তব্য, অনেক কেবল সংস্থা ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে চলেছে। অন্যদিকে টেলিকম সংস্থাগুলি দিচ্ছে কেবল নেটওয়ার্ক পরিষেবা। এরফলে প্রতিযোগিতা বেড়ে চলেছে। এই অবস্থার মধ্যে নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এই আলোচনাপত্র বলে জানা গিয়েছে।

