বেজিং শীতকালীন অলিম্পিক্সে নয়া করোনা-বিধি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নয়া করোনা-বিধি। আগামী ২০২২ সালে বেজিং শীতকালীন অলিম্পিক্সে আগামী ৪-২০ ফেব্রুয়ারি কঠোর করোনা-বিধি মেনে চলতে হবে প্রতিযোগীদের, এমনটাই জানানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর, প্রতিদিন প্রতিযোগীদের করোনা পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে আরও জানা যায়, করোনামুক্ত অলিম্পিক্স আয়োজন করার জন্য স্টেডিয়ামে দর্শকদের প্রবেশও নিষিদ্ধ করা হবে বলেও জানানো হয়েছে।

