ভাঙা পায়েই প্রচারে দাপট তৃণমূল নেত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ভাঙা পায়েই দুর্বার। জঙ্গলমহলে তৃণমূল নেত্রী।পুরুলিয়ায় মমতাকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে গড়বেতা ও কেশিয়ারি থেকে পালটা আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙা পায়েই জঙ্গলমহলে তৃণমূল নেত্রী। তাঁর পায়ের চোট নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা। এদিন তার জবাবও দিলেন তিনি। তাঁর মন্তব্য, “আমার পায়ে এখনও অসহ্য যন্ত্রণা। কিন্তু বাংলা লুঠ করতে দেব না। আমি আমার মা-বোনেদের পায়ের শক্তি দিয়েই ওদের রুখে দেব।”
উল্লেখ করা যায়,নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগা প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী। পুরুলিয়ার সভামঞ্চ থেকে তাঁর প্রতিক্রিয়া, “‘দিদির আঘাত আমাকে চিন্তিত করেছিল।” বিজেপি কর্মীদের এ রাজ্যে নিহত হওয়ার ঘটনাও সুকৌশলে তুলে ধরলেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত,আঘাত নিয়ে বিজেপির কটাক্ষের জবাব ইস্তেহার প্রকাশের দিনই দিয়েছেন তৃণমূলনেত্রী। তাঁর প্রতিক্রিয়া ছিল, “পিজি-র এতজন ডাক্তার, এমআরআই রিপোর্ট, মেডিক্যাল রিপোর্ট, সবই ভুল? বিরোধীরা কী বলল তাতে আমার কিছু আসে যায় না ৷ কাউকে জিজ্ঞেস করুন না, নিজের দুটো পায়ে চলা, আর না চলতে পারা কত বড় ব্যথা ৷”..
এ বিষয়ে তাঁর আরও বক্তব্য, “আমি হুইলচেয়ারে ঘুরছি আমার কোনও উপায় নেই বলে৷ আমার খুবই কষ্ট হচ্ছে৷ একটা পা তো ফেলতেই পারছি না৷ যখন পা টা টেনে এনে লাগাচ্ছে গোড়ালিতে চোট বলে, খুব ব্যথা করছে৷ কিন্তু আমি মানুষের কষ্টটা বুঝি৷ তাই তাঁদের কাছে আমাকে যেতে হবেই।”
বাংলায় লুঠ হওয়ার আশঙ্কা ব্যক্ত করে তাঁর আরওপ্রতিক্রিয়া, “ভোট এলেই এরা ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে। হাজার হাজার নেতা ঘুরে বেড়াচ্ছেন। বাইরে থেকে বিমানের পর বিমানে চেপে আসছেন। বহিরাগত গুণ্ডাদের ঢোকাচ্ছে।” ভোট লুঠের চেষ্টা হলেই আমার মা-বোনেরা হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন বলেও মন্তব্য করেছেন তৃণমূলনেত্রী।

