TMC ManofestoOthers 

তৃণমূলের ইস্তাহার একঝলকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একুশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ইস্তাহার প্রকাশ তৃণমূলের। কালীঘাটে ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জনকল্যাণে বেশ কিছু পদক্ষেপ রয়েছে। একনজর তা তুলে ধরা হল। প্রত্যেক পরিবারের জন্য শর্ত সাপেক্ষে ন্যূনতম মাসিক আয় খাতে ৫০০ টাকা। যা বছরে ৬ হাজার টাকা। তফশিলি জাতি ও জনজাতি পরিবারের জন্য ১২ হাজার টাকা।
বছরে ৫ লক্ষ নতুন কর্মসংস্থানের কথাও তুলে ধরা হয়েছে।
পাশাপাশি যোগ্য পড়ুয়াদের ক্রেডিট কার্ড। ঋণের সীমা ১০ লক্ষ টাকা। সুদ ৪ শতাংশ।
বাড়ির দরজায় রেশন পরিষেবা। অন্যদিকে বছরে দু-বার করে ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’। ইস্তাহারে আরও জানানো হয়েছে- ৫০টি শহরের ২,৫০০টি ‘মা’ ক্যান্টিনে ৫ টাকায় পেটভরা খাবার।
কৃষক স্বার্থে কৃষকবন্ধু প্রকল্পে বছরে একর-প্রতি ১০ হাজার টাকা সহায়তা।
৫ বছরে ৫ লক্ষ কোটি টাকা নতুন বিনিয়োগ। বছরে ১০ লক্ষ নতুন ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প প্রভৃতি রয়েছে। আবার ৫ বছরে ২ হাজার বড় শিল্প ইউনিট-এর বিষয়ও উল্লেখ করা হয়েছে।
প্রতিটি ব্লকে একটি মডেল আবাসিক স্কুল। শিক্ষকদের জন্য দ্বিগুণ পদ।
ইস্তাহারে আরও প্রকাশ- ২৩টি জেলা সদরে মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল। ডাক্তার, নার্স ও প্যারামেডিকদের আসন দ্বিগুণ।
‘বাংলার বাড়ি’ প্রকল্পে আরও ৫ লক্ষ স্বল্প মূল্যের আবাসন। ‘বাংলা আবাস যোজনায়’ আরও ২৫ লক্ষ স্বল্প মূল্যের বাড়ি।
প্রতি বাড়িতে ২৪x৭ বিদ্যুৎ।
এক্ষেত্রে আরও জানানো হয়েছে, প্রত্যেক বাড়িতে আরও ৪৭ লক্ষ পরিবারে নলবাহিত পানীয় জলের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
মাহিষ্য, তিলি, তামুল ও সাহার মতো আরও বিভিন্ন জনগোষ্ঠীকে আনা হবে ওবিসি তালিকায়।
তরাই-ডুয়ার্সের জন্য বিশেষ উন্নয়ন বোর্ড গঠন রয়েছে।
রাজ্যে আর্থিক বৃদ্ধির হার হবে ৯ শতাংশ। দ্বিগুণ হবে মাথাপিছু আয়। ছাড়াবে ২.৫ লক্ষ টাকা।
আরও ৩৫ লক্ষ জনকে দারিদ্র সীমার উপর তুলে আনা লক্ষ্য রয়েছে।
বিধান পরিষদ পুনর্গঠনের বিষয়টিও ইস্তাহারে উল্লেখ রয়েছে।

Related posts

Leave a Comment