Firhad HakimPolitics Video 

বাংলার শান্ত পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে: ফিরহাদ হাকিম

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি সম্বন্ধে ফিরহাদ হাকিমের মন্তব্য, দলটি কোনও রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসবাদীদের দল। তিনি আরও বলেন, ‘সন্ত্রাস করে এরা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসেছে। এখন বাংলার শান্ত পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। তাই এই সন্ত্রাসবাদীদের ঠিক করতে যা যা ব্যবস্থা নিতে হয় আমি পুলিশ প্রশাসনকে বলবো সেই সব ব্যবস্থা নেওয়ার জন্য।রাজনৈতিক দল স্লোগান দেবে ঝান্ডা নেবে তার বক্তব্য রাখবে।’

Firhad Hakim

পাশাপাশি তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে মানুষই ঠিক করে কে ক্ষমতায় থাকবে। মানুষকে সজাগ করার জন্য এগুলো আমরা করি, এরা এসব ব্যাপারে নেই। এরা বাহু প্রদর্শন করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে যা একইভাবে দিল্লির সরকার করছে। তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না। কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। আমরা সিঙ্গুর নন্দীগ্রামে যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের ভয়াবহতা উপলব্ধি করার ক্ষমতাও নেই। আজ গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, ওরা ফাঁকা মাঠে হৈ হৈ করছে, সন্ত্রাসবাদীদের দল, ওদের কাছে আর্মস পাবেন না তো আমার কাছে পাবেন?’

Related posts

Leave a Comment