বিদেশি যন্ত্রে জীবাণুমুক্ত করার তৎপরতা ডোমজুড়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জীবাণুমুক্ত করার জন্য দুটি বিদেশি যন্ত্র আনিয়ে কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করলেন ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অধীন প্রায় ৭৫ হাজার বাড়ি, কয়েক হাজার দোকানপাট ও বাজারকে বিশেষ রাসায়নিক মেশানো তরল ছড়িয়ে জীবাণুমুক্ত করার কাজ শুরু হবে।
আধুনিক যন্ত্র এনে বালি-জগাছা এলাকার কোনা এক্সপ্রেসওয়ের কাছ থেকে এই কাজ শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই একটি সমীক্ষা চালিয়েছি। তাতে প্রায় ৭৫ হাজার বাড়ি, অনেক গুরুত্বপূর্ণ মোড় ও বাজার-হাটে এই ৫ দিনে জীবাণুমুক্ত করার তরল ছড়াতে পারব বলে আশা রাখছি। এই প্রযুক্তি কাজে লাগিয়েছে কলকাতা পুরসভাও, এমনটা জানালেন ডোমজুড়ের বিধায়ক।

