তিউনিশিয়ায় রানার্স দিয়া-স্বস্তিকা জুটি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তিউনিশিয়ায় ডব্লিউটিটি যুব টেবিল টেনিস প্রতিযোগিতায় রানার্স হল ভারতীয় জুটি দিয়া চিতালে ও স্বস্তিকা ঘোষ। ফাইনালে এই জুটি ১১-৩, ১১-৬ ও ১১-৭ ফলাফলে পরাজিত হল রাশিয়ার জুটি নাতালিয়া ম্যালিনিনা ও এলিজাবেথ আব্রামিয়ানের কাছে। গোটা প্রতিযোগিতায় দিয়া-স্বস্তিকা জুটি অসাধারণ পারফরম্যান্স করেছেন। উল্লেখ করা যায়, সেমিফাইনালে তাঁরা পরাজিত করেছিল চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়দের।

