বার্সেলোনাতে আর্জেন্টিনা স্ট্রাইকার আগুয়েরো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বার্সায় আগুয়েরো। বার্সেলোনাতেই যোগ দিলেন সের্খিয়ো আগুয়েরো। আর্জেন্টিনার এই ফুটবলার ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে বার্সার হয়ে খেলবেন। এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করা হয়েছে ২০২৩ সাল পর্যন্ত। বার্সেলোনা ক্লাব সূত্রের খবর, আগামী ১ জুলাই থেকে তিনি বার্সেলোনার হয়ে অনুশীলন শুরু করবেন। সই করার পরই ক্যাম্প ন্যু-তে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ট্যুইটারে সেই ছবি পোস্ট করার পর সের্খিয়ো আগুয়েরোর মন্তব্য, ‘সেরা ক্লাবে খেলতে এলাম’।

