গরমে স্বস্তির সন্ধানে উত্তরবঙ্গে ছুটছেন পর্যটকরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তীব্র গরমের আঁচ পড়েছে রাজ্যের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। একদিকে তাপমাত্রার রেকর্ড। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় পথ-ঘাট ও চাষের জমি শুষ্ক হয়ে উঠছে। বৃষ্টির দেখা মিলছে না। দক্ষিণের জেলাগুলিতে দাবদহ। দহনের জ্বালায় অতিষ্ঠ মানুষ। স্বস্তি নেই গরমের দাপটে। তবে দক্ষিণবঙ্গে দহন হলেও উত্তরবঙ্গে স্বস্তির পরিবেশ। এই সময়ে উত্তরবঙ্গে চলেছেন পর্যটকরা। পাহাড়ে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে ।
দার্জিলিংয়ে পর্যটকদের ভিড়। স্বস্তির ঠিকানা এখন উত্তরবঙ্গ ও পাহাড়। দক্ষিণবঙ্গ ছেড়ে পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গে । দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পর্যটকরা পৌঁছে যাচ্ছেন গরমে স্বস্তির সন্ধানে। দক্ষিণের দহন এড়ানোর জন্য পাহাড়ে ভ্ৰমণ। এপ্রিলে উত্তরবঙ্গ জমজমাট। ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে বাগডোগরা বিমানবন্দর। একপক্ষ কাল বন্ধ থাকার পর চালু হয়ে গিয়েছে বাগডোগরা থেকে উড়ান পরিষেবা। তাই সহজ হয়েছে গন্তব্য। (ছবি: সংগৃহীত)

