Twelve Class StudentsEducation Others 

একাদশ-দ্বাদশের প্রশ্নোত্তর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ করোনা পরিস্থিতির জন্য ২০২০-২১ শিক্ষাবর্ষে পড়ুয়াদের পড়াশোনা যাতে ব্যাহত না হয়, তার জন্য অভিনব ব্যবস্থা গ্রহণ করেছে। সূত্রের খবর, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৭টি বিষয়ের অধ্যায়ভিত্তিক তথ্য সমৃদ্ধ প্রশ্নোত্তর তুলে দেওয়া হয়েছে সংসদের ওয়েবসাইটে। এক্ষেত্রে বলা হয়েছে, এগুলি পঠন-পাঠন ও অনুশীলন করলে পড়ুয়ারা উপকৃত হবেন। এমনকী পরীক্ষার জন্য প্রস্তুতিও নেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, সংসদের ওয়েবসাইট wbchse.nic.in থেকে এই প্রশ্ন ও সম্ভাব্য উত্তরগুলি পড়তে পারবে পড়ুয়ারা।

Related posts

Leave a Comment