আলিপুর চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ২ কর্মী

alipore zoo

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: লকডাউনের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল আলিপুর চিড়িয়াখানায়। জানা গিয়েছে, চিড়িয়াখানার ভিতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ২ জন। আরও ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, চিড়িয়াখানার ভিতর বিলবোর্ড লাগানোর সময় ঘটে এই দুর্ঘটনা। ওই বিলবোর্ড লাগানোর দায়িত্বে ছিল একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থা। আর মৃত ২ জন ওই বিজ্ঞাপন সংস্থার কর্মী বলেই জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাতির এনক্লোজারের ঠিক উল্টোদিকে। ঘটনাটি যখন ঘটে তখন প্রায় ১৫ জন কর্মী ভিতরে ছিলেন। এরমধ্যে ২ দুজনই ঘটনাস্থলে মারা যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কীভাবে লকডাউনের মধ্যে সরকারি জায়গায় কাজ করছিল বেসরকারি সংস্থার ওই কর্মীরা? সূত্রের আরও খবর, মৃত ওই ব্যক্তিদের মধ্যে একজনের নাম প্রদীপ দাস ও অপরজনের নাম তারিণী দাস। প্রদীপ ওড়িশার ভদ্রকের বাসিন্দা। কর্মসূত্রে তিনি চিংড়িঘাটায় থাকতেন। অন্যদিকে, তারিণী মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা। পাশাপাশি আহত ব্যক্তির নাম রিন্টু দাস। তিনিও ভদ্রকের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *